আমার হারানো আত্মার খোঁজ করোনা
আমার যন্ত্রণা গুলোকে দ্বীপের মত
করে নিয়েছি।
যাতে সূর্য তার আগুন গেঁথে দিতে পারে।
একা, নির্জন ও সবার থেকে দূরে।
পান করবো কখন ও বৃষ্টি,
কখন ও রোদের তাপ।
আমার শূন্য আত্মার যত্ন নিওনা।
অচেনা কোন শিশুর মতো।
যেমন হামি খাও নরম কপোলে।
অবহেলায় অভস্থ হয়ে থাকা
কোন পুরনো কেবিনেটের মতোই রেখো।
ক্ষণিকের যত্ন সহ্য হয়না।
কারণ পান করেছি কখন ও বৃষ্টি,
কখন ও রোদের তাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


