somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প ২: শেষ মৃত্যু

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ৪৫ বছর বয়সেই অন্ধ হয়ে যান কবীর সাহেব। তিনি এখন কেবল একটি মাত্র বিষয় নিয়ে চিন্তা করেন, তার সংগ্রহে থাকা পঠিত-অপঠিত বইগুলোর কি হবে? চোখই যদি না থাকলো তাহলে আর বই দিয়ে কি হবে?

প্রায় দশ বারো বছর ধরে তিনি বই সংগ্রহ করে চলেছেন। বইয়ের নেশায় তিনি দিনের পর দিন না খেয়ে টাকা জমিয়েছেন, পুরনো বইয়ের দোকানে পড়ে থেকেছেন বেলা-অবেলায়। তবে এসব অনেক আগের কথা, তার ছাত্র জীবনের।

কবীর সাহেব ভেবেছিলেন বই নিয়ে তার এ পাগলামোটা হয়তো বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু যায়নি। সাড়ে চার বছর টিকে ছিলো তার বৈবাহিক জীবন। এর পেছনের কারনটাও ছিলো সেই বই। প্রেমের বিয়েটা ভেঙে যাবার পর থেকে তিনি একাকী জীবন যাপন করছিলেন।

কিন্তু একটা দুর্ঘটনায় চোখ হারানোর পর থেকে কার্যত তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। এখন তিনি কি করবেন? বইয়ের তাকে সাজানো বইগুলো তিনি পরম মমতায় ছুয়ে দেখেন আর গভীর দীর্ঘশ্বাস ফেলেন। সরকারি চাকরী থেকে হঠাৎ অবসরে চলে যাওয়ায় পেনশনের টাকা দিয়ে হয়তো বাকি জীবনটা চালানো সম্ভব কিন্তু সেটা হবে এক যন্ত্রণাদায়ক জীবন।

আত্মহত্যার করার কথা তিনি যে ভাবেননি তা না, কিন্তু সেটা মন থেকে মুছেও ফেলেছেন। তার কোন উত্তরসূরিও নেই যে তার জন্য তিনি বইগুলো রেখে যাবেন, আগলে রাখবেন।

এখন কেইবা তার তিলতিল করে গড়ে তোলা প্রিয় জিনিসগুলো যত্ন করে রাখবে? কত জনইবা সেগুলোর কদর বুঝবে? যে বুঝতে পারতো সেইতো তাকে ছেড়ে চলে গিয়েছে অনেক আগেই।

কবীর সাহেব তার বইগুলো সংগ্রহ করে রাখার জন্য বিভিন্ন মহলে ধরনা দিয়ে বেড়িয়েছেন, অফিসের উর্ধতন কর্মকর্তাদের কাছে হাত পেতেছেন, মন্ত্রনালয়ে চিঠির পর চিঠি পাঠিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি, শুরুতে সকলে তাকে আশ্বস্ত করলেও কেউ আর পরে সেটা গুরুত্ব দেয়নি। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিরও কোন জবাব মেলেনি কখনো।

এক জ্যোৎস্না রাতে তিনি নদীতে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। অন্ধ মাঝির নৌকা ছুটে চলে দিকহীন গন্তব্যের দিকে, এলোমেলো ভাবে। তখন নক্ষত্রে আকাশ ছেয়ে গিয়েছে, গাঢ় জ্যোৎস্নার আভায় চারিদিক হয়ে উঠেছে নীলাভ স্বর্গ। কবীর সাহেব আবৃত্তি করে উঠলেন তার প্রিয় কবিতা-

বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ,
হি কাইন্ডলি স্টপড ফর মি-
দ্যা ক্যারিজ হেল্ড বাট জাস্ট আওয়ারসেলভস
অ্যান্ড ইমমোরটালিটি
উই স্লোলি ড্রোভ, হি নিউ নো হেস্ট
অ্যান্ড আই হ্যাড পুট এওয়ে-
মাই.................।


দূরে কোথাও থেকে দেখা যায় প্রকৃতির এমন খেয়ালে শান্ত জলরাশির মাঝে ভেসে চলা এক নিঃস্ব মাঝির নৌকায় উচু ঢিবির মত স্তূপ হয়ে রয়েছে বই আর বই। অদ্ভূত সে দৃশ্য!
(১৭ ফেব্রুয়ারি ২০১৪)

দেখতে পারেনঃ
গল্প : দাঁড়কাক
“দেবদাসের সমস্যা”
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×