somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তনঃ অন্যকে নয়, নিজেকে আগে বদলানো প্রয়োজন।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙ্গালীরা এমনি এক রহস্যময় অদ্ভুদ প্রাণী যে কোন চিড়িয়াখানায় আমাদের রেখে দিলে পুরো বিশ্ব আমাদের দিকে এত অবাক হয়ে চেয়ে রবে যতটা না কোন এলিয়েনের দিকে তাকাবে।
চেতনা আমাদের সবচেয়ে বড় নাটক, আমরা আর কিছু না পারলেও চেতনা ধুয়ে পানি খেতে ওস্তাদ। চেতনা সমৃদ্ধ বাণীপ্রদানকারী মনিষীর সংখ্যা এদেশে অতিমাত্রায় বেশি হলেও বাস্তবায়নকারীর সংখ্যা নেহাতই নগণ্য।

আমরা আরেকটা কাজও ভালই মনোযোগ সহকারে করতে পারি, তা হচ্ছে জাত ভাইদের পদদলিত করতে। যেমন ধরুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ডক্টর ইউনুস, মুসা ইব্রাহীম, অনন্ত জলিল, সাকিব আল হাসান, আসিফ আকবর,এমনি আরও অনেকজন। এদের প্রত্যেকেই কমবেশি কোন না কোন ভাবে, কোন না কোন ক্ষেত্রে কোন না কোন অবদান রেখেছেন। এটাই সত্য, আমরা স্বীকার করি আর না করি। এদের উপযুক্ত সম্মানের স্থানে না রেখে আমরা এদের অবদানকে অস্বীকার করেছি, হাসির পাত্র বানিয়েছি। আমরা কোনদিন ভাবিই নি যে আমাদের সন্তানদের আমরা মূল্যায়ন না করলে আর কারও ঠেকা পরেনি মূল্যায়ন করার।

এবার চরম সত্যটা বলি, আসলে সমস্যাটা আমাদেরই, আমাদের মত হিংসাপ্রবন জাত পৃথিবীতে আর খুঁজলে দ্বিতীয়টা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমরা যখন কিছু করতে না পারি, অন্য কেউ করতে গেলে তার পায়েও শিকল বেঁধে আটকে ধরি আমরা।

এদেশকে এগিয়ে নিতে হলে নেতা-নেত্রী পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন আমাদের মানসিকতা পরিবর্তন। আমাদের বদলাতে হবে সবার আগে, আমরা বদলালেই দেশের অবস্থা বদলাবে। একটি জাতি নিজেদের মধ্যে এত বিভেদ, এত হিংসা, এত দ্বন্দ্ব নিয়ে আর যাই করতে পারুক, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। তাই প্রথম পরিবর্তনের ধাপটা হওয়া উচিৎ নিজেকে পরিবর্তন, নিজেদেরকে পরিবর্তন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×