somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেতরের সূক্ষ্মকোণে দীর্ঘশ্বাস....

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষ্ণচূড়ার একটা অদ্ভুদ নেশা ধরানোর ক্ষমতা আছে।

আমার নানার বাড়ির পাশ দিয়েই যমুনার এক নাম না জানা শাখা চলে গেছে, পাড়েই ছিল মাঝারী সাইজের একটি কৃষ্ণচূড়া গাছ। ছোটবেলায় আমি একা একা সেই কৃষ্ণচূড়ার নিচে যেয়ে বসে থাকতাম। পাশের পাটক্ষেতের ওপর ছুটোছুটি করা বাতাসের ফিসফিস কথা বলা, নদীর ব্যাস্ত হয়ে বয়ে চলার কলকল শব্দ, ভাত শালিকের লম্ফঝম্ফগুলো আজও খুব মনে পড়ে। প্রকৃতিকে মনে হত খুব কাছের ভালোবাসার কেউ। মাটির গন্ধ মেখে উড়ে আসা উদ্ভ্রান্ত বাতাসকে বুক ভরা নিশ্বাসে শরীরের প্রত্যেক কোষে মিশিয়ে দেয়াকে আর কি দিয়েই বা তুলনা করা যায় ?

কৃষ্ণচূড়াটি এখন নেই, নদীটিও শুকিয়ে গেছে, পাটক্ষেতটা থেকে এখন ভেসে আসে টিএসপি, ইউরিয়ার আর কীটনাশকের তীব্র গন্ধ। ঢাকায় অনেকদিন ভাতশালিক দেখি না। গ্রামে আজও দেখা যায়, কিন্তু আগের চেয়ে ওরা অনেক ভীতু হয়ে গেছে। আকাশটাকে এখন বড় ধূসর মনে হয়, নীলটাকে বাঁচিয়ে রাখতে এখন আমি ফটোশপ ব্যবহার করি। প্রকৃতিকে আলিঙ্গন করতে বড় ইচ্ছে হয়, কিন্তু প্রকৃতি এখন যে আমায় ঘৃণা করে ! থুতু ছিটিয়ে দূরে সরিয়ে দেয় আমায়। আমার ঘরের জানালা দিয়ে ভেসে আসা মাইক, হর্ন আর কার্বন মনোক্সাইডকে বুকে জড়িয়ে বেঁচে আছি নর্দমার কীটের মত।

অনেকদিন রাতের বেলায় নদীর পাড়ে শুয়ে খোলা আকাশে ধুমকেতু খুঁজি না, হয়তো সেই যোগ্যতা এখন আর নেই।

হয়তো ছোটবেলার সেই সৃতিগুলো পুঁজি করে একদিন প্রকৃতিকে নিয়ে একটা উপন্যাস লিখব আমি, কিন্তু আমার সন্তান কাকে নিয়ে লিখবে? আইফোন বা মার্সিডিজের কারখানা তৈরির ইটের ভাঁটা আর ন্যাড়া বনের পাশের স'মিল অথবা ট্যানারির গন্ধে নাকে রুমাল পেঁচিয়ে শীতলক্ষ্যার পাশে দাঁড়িয়ে ওর হাতের কলম থেকে উপন্যাসের শব্দ বেরুবে তো ? প্যানাসনিকের এসি পারবে তো ওকে একটিবার বুকভরা নিঃশ্বাস এনে দিতে ?

আমার বারান্দার শীর্ণ টবে একটা অর্কিড ফুটেছে, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি......
আহ, কতদিন শিউলি ফুলের ঘ্রাণ পাই না !!!
একটা টবে শিউলি ফুলের গাছ আঁটবে তো ? নাকি আমার সন্তানকে একটা শিউলির সুবাসযুক্ত এয়ার ফ্রেশনার কিনে দেব ?

কৃষ্ণচূড়ার চারা লাগিয়ে আর কি হবে? একটা ফটোগ্রাফ কিনে ড্রয়িং রুমে লাগালেই বরং ঘরের শোভাবর্ধন হবে বোধকরি....
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×