somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প " কাঁটাতার "

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানি খাতুন তোর এই কাপুরুষ ভাইটি গল্পটি তোর উদ্দশে উৎসর্গ করলো .........


দোয়েল আজ খুব চিন্তিত । পাখিরা চিন্তা করবেনা এমন তো কোন কথা নাই । পাখিদেরও মাথা আছে । সেখানে ঘিলু আছে । ঘিলু বাংলা শব্দ । ইংরেজি হল ব্রেইন । এই ব্রেইন চিন্তা করে । দোয়েল একটা গাছের উপর বসে চিন্তা করছে । গাছটি অনেক বড় । এটা বাংলাদেশের ভেতরে পড়েছে । এর ঠিক সামনে একটা কাঁটা তারের বেড়া । ওপারে ভারত । দোয়েল অবশ্য এতো কিছু বোঝে না । ওপারে তার পরিবার গেছে । তার পরিবার দিনে একবার ওপার না গিয়ে থাকতে পারে না । মা বাবার বাড়ি । না দেখলে রাতে ঘুম আসে না । গভীর রাতে ডাকা ডাকি করে । দোয়েল পাখির রাতে ডাকার নিয়ম নেই । এইটা অশুভ কাজ । পাখি ডাকাডাকি করবে দিনের বেলা । ভোর বেলা ডাকাডাকি করা উত্তম । রাত হল শান্তির সময় । আজ অনেক ক্ষণ হল , কিন্তু তার পরিবারের দেখা নাই । এই কারনে চিন্তা হচ্ছে ।

~ওপারে গিয়ে কি দেখে আসব না কি ? কোন বিপদ হয় নি তো ? যা দিন কাল পড়েছে । বিপদ তো হতেই পারে ।
দোয়েল সিদ্ধান্ত নেয় সন্ধ্যার আগে তার পরিবার না ফিরলে সে একবার ওপার যাবে । সন্ধ্যায় পাখিদের বের হওয়ার নিয়ম নেই । পক্ষী জগতের নিয়ম খুবই কঠিন । ভাঙ্গলে বিপদ হয় । তার পরও তাকে নিয়ম ভাঙতে হবে ।
দোয়েল কে আর ওপার যেতে হল না । তার পরিবার বাসায় ফিরেছে । বড় গাছের উপরে তাদের ছোট একটা বাসা। পরিবার না থাকলে খাঁ খাঁ করে । এখন ঘর আনন্দে থই থই করছে । পরিবার হল ঘরের মানান । তা মানব কূলই হোক আর পক্ষী কূলই হোক ।
দোয়েল আনন্দ গোপন করে । গলা ভারি করে বলে " এইটা তোমার কেমন বিবেচনা । এতো দেরি করে ঘরে ফিরলা । আমি তোমার উপর বিরক্ত । "

~ আমি কি আর ইচ্ছা করে দেরি করেছি না কি ?
~ কেন কি হয়েছে ?
~ আর বল না গো , আমি তো সময় মতন ই বের হয়েছিলাম । ঐ যে বড় বট গাছটা আছে না , চিনতে পারলে না । তারের বেড়ার পাশে ওর বড় শেকড় আছে । আমরা মাঝে মাঝে গিয়ে বসতাম। তো ওখানে এসে কিছু ক্ষণ আরাম করতে বসলাম । খানিক ক্ষণ পর সে কি এক শব্দ হল ।
~ কেন ? কিসের শব্দ ?
~ জানি না । তবে বিরাট শব্দ । কিছু সময় তো আমি সুনতেই পাই নি । পরে যখন একটু ঠিক হলাম তখন দেখি একটা মেয়ে কাটা তারের উপর ঝুলছে । মেয়েটা খানিক ক্ষণ চিৎকার করলো । পরে আর একটা শব্দ । আগের থেকেও বিরাট । এইবার মেয়েটা চুপ । কোন কথা নাই । বেড়ার সাথে ঝুলতে থাকলো । আহারে , মেয়েটার মুখতায় কতো যে মায়া ।
~ কি যে বল তুমি । তুমি বোধয় ভুল দেখেছো । ওখানে মানুষ ঝুলবে কেন ? মানুষে মানুষে কতো প্রেম । একজন আরেক জনের বিপদে সাহায্য করে । আবার এই বেড়ার ধারে তো মানুষরা হাটা চলা করে । পাহারা দেয় । ওরা কি দেখে নি ? ওরা কি ঐ মেয়েটা কে ঝুলে থাকতে দেয় না কি ? তুমি ভুল দেখেছো । মার বাড়িতে বেশি খেয়ে ফেলেছ বোধয় ।
~ এই ঠাট্টা করবা না । আমি বেশি কিছু খাই নি । শুধু কিছু খুদ খেয়েছি । এই খেলে বুঝি কেউ বেশি দেখে? আমি ঠিকি দেখেছি । ওখানে একটা মেয়ে ঝুলে আছে । মেয়ের গা দিয়ে রক্ত পড়ে । লাল রক্ত । মেয়েটার মুখে কি যে মায়া । আহারে । আমি তো এতো ক্ষণ বসে ছিলাম । মেয়েটা ঝুলে ছিল । কেউ নামাতে এল না । তাই তো আমার দেরি হল । তোমার বিশ্বাস না হয় আমার সাথে চলো দেখে আসবে ।

এই ঘটনা দোয়েলের বিশ্বাস হতে চায় না । তার বউ বোধয় বানিয়ে বলেছে । গল্প বানানোতে সে গভীর আনন্দ পায় । পরে এই নিয়ে হাসা হাসি করে । ঘটনা একবার দেখে আশা উচিৎ । সে বউকে বলে "চলো যাই । দেখে আসি । সত্যি না হলে তোমার সাথে কথা বন্ধ । এইটা তোমার শাস্তি ।"

দোয়েল ও তার পরিবার বড় বট গাছের উপর গিয়ে বসলো । দোয়েল ঘটনা যাচাই করতে গেছে । কিন্তু গিয়ে দেখে ওখানে কিছুই নাই । কোন মানুষ ঝুলছে না । সে বউ এর দিকে রাগত চোখে তাকায় । বউ তাকে মিথ্যা বলেছে । পক্ষীকুলে মিথ্যা বলার নিয়ম নাই । তার বউ নিয়ম ভেঙ্গেছে । খুবই অন্যায় কাজ ।
পরিবারের উপর এখন রাগ করা তার কর্তব্য ।
~ আমার মনে হয় মানুষটাকে নিয়ে গেছে । তুমি কাছে গেলে রক্তের দাগ দেখতে পাবে । ওগো তুমি কিন্তু আবার কাছে যেয়ো না । বলা যায় না কি থেকে কি হয় ।

দোয়েল যে করেই হোক ঘটনা যাচাই করবে । মানুষ মানুষকে মারবে আবার তা বেড়ায় ঝুলায় রাখবে এইটা কেমন কথা । এটা নিশ্চয় মিথ্যা কথা । তার পরিবার মিথ্যা বলেছে । কাছে গেলেই প্রমান হয়ে যাবে । কোন রক্তের দাগ পাবে না । মানুষের দোষ সে বিশ্বাস করতে পারে না । এরা কতো গুনি প্রাণী । মনে কতো দরদ।

দোয়েল একটা উড়াল দেয় । এক উড়ালে কাঁটাতারের বেড়ার কাছে যায় । বেড়ায় রক্ত আছে কি না দেখার দরকার ।
~ এই তুমি কোথায় যাচ্ছ । যেয়ো না , যেয়ো না । বিপদ হতে পারে । মানুষ ভালো না গো ।"
দোয়েলের পরিবার চিৎকার করতে থাকে ।
ততক্ষণে দোয়েল বেড়ার উপর গিয়ে বসেছে ।
হটাৎ একটা বিকট শব্দ হয় । দোয়েলের পরিবার কিছুসময়ের জন্য কিচ্ছু সুনতে পায় না । একটু ঠিক হয়ে দোয়েলের দিকে তাকায় । তখন দেখে দোয়েল কাঁটা তারের বেড়ার সাথে ঝুলছে । ঠিক সেখানে যেখানে মেয়েটি ঝুলছিল । দোয়েলের শরীর থেকে রক্ত পড়ছে । লাল রক্ত ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×