somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" ব্যারাম "

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


( ২৫ অক্টোবর নিয়ে লেখা , অনুগল্প । রাজনৈতিক এই অস্থিরতার সময় সাধারণ মানুষ মারা যাচ্ছেন। তাদেরকে যারা হত্যা করছে সেই হত্যাকারীদের প্রতি উৎসর্গ করলাম । )

আব্দুর রহমানের মন আজ খুবই ভালো । এইটা দেখে তার নাতনী মিঠা খাতুনের মন খারাপ । মিঠা খাতুন নাম তার নানার দেয়া । মিঠাই তার নানার খুবই পছন্দের খাদ্য । মিঠা খাতুন জানে তার নানার মন ভালো হলে কোদাল ধার দিতে বসে । যে সে বসা না , একেবারে আয়োজন করে বসে । মাঝে মাঝে হাসে । আবার বড় শ্বাস ন্যায় । হাসি মুখ করে বলে " আহারে আহারে কি ব্যারাম কি ব্যারাম । এখন মানুষ মরবো । তাগোর ঘর লাগব । "

মিঠা চিন্তা করে মানুষটা কেমন জানি । ব্যারামে মানুষ মরবে এইটা কি কেউ হাসি মুখে বলে ? মিঠা চিন্তিত মুখে বলে " ও নানা কউ না কিসের ব্যারাম ? নানা গো কউ না ?"
তার নানা হাসে । রহস্যময় হাসি । মিঠার ভয় লাগে । সে এই মানুষটারে চেনে না । অচেনা মানুষের অচেনা হাসি । ভিতু মিঠা গুটিসুটি মেরে বসে থাকে । অজানা ব্যারাম যেন তাকেও ধরতে আসছে । ভয় তার চোখে মুখে ।
আজো আব্দুর রহমান কোদাল ধার দিতে বসেছে । কোদাল যতো ধারালো হবে কাজ তত জোরে হবে । কোন থামা নাই । তার জীবন কদালের সাথা বাধা । কোদাল বন্ধ তো জীবন বন্ধ । তার কাজ গোর খোঁড়া । যতো গোর খুঁড়বে তত টাকা । প্রতি গোর বাবদ ৫০০ টাকা। এখন টাকার দাম নাই । তাতে কি । চকচকে ৫০০ টাকার নোট দেখাও আনন্দের ঘটনা ।

কাল সেই আনন্দের দিন । সারাদিন তাকে বেস্ত থাকতে হবে । ২৫ অক্টোবর সকাল থেকে আব্দুর রাহমান মহা বেস্ত মানুষ । কারো ডাক সোনার সময় নাই । পথে মারা মারি হবে । গুলি চলবে । দা কুড়াল চলবে । লগি বৈঠা চলবে । মানুষ মরবে । লাশ বেশি হলে বিপদ । লাশ গোপন করতে হবে । তাই গোপনে দাফন । স্বাধীনতার বহু আগ থেকে এই কাজ হচ্ছে । আব্দুর রহমান এই কাজ করে ৪০ বছর ধরে । কতো গোর সে খুঁড়ছে । ৩ হাত মাটির গর্ত । মানুষের শেষ ঠিকানা ।

কালকে হাতে কাঁচা টাকা আসবে ।এই চিন্তা করেই আব্দুর রহমান আনন্দিত । নাতনীর সাথে কথা বলে ।

~কি রে বেটি মুখ অন্ধকার কেন ?

~তুমি ব্যারাম ব্যারাম করো কেন ? এই কথা সুনলে ভয় লাগে । ভয়ে মুখ অন্ধকার । আচ্ছা নানা কিসের ব্যারাম ? এইটা কোন মানুষের হয় ?

~দেশের ব্যারাম রে বেটি । দেশের ব্যারাম । কালকে সেই ব্যারাম বাড়বো । মানুষ মরবো । তাই ব্যারাম ব্যারাম করি ।

~দেশের ব্যারাম কি গো নানা ?

~বড়ই কঠিন প্রশ্ন করলা রে বেটি । আমিও বুঝি না । অত বুইঝা কাম নাই । যারা বোঝে তারা লাশ দিয়া যায়। আমি তাগোর ঘর খুড়ি । খুঁড়ন আমার কাজ । বোঝোন হইলো আমার অকাজ । অকাজে ভাত নাই ।

মিঠা ভাবে । যারা বোঝে তারা লাশ পাঠায় । এইটা কেমন কথা । কেউ কি কারো লাশ এমন করে পাঠাতে পারে । ব্যারাম হলে চিকিৎসা হবে । চিকিৎসা না করেই মানুষ মারে । গোর দেয় । এইটা কেমন বিবেচনা । মিঠা খাতুনের ছোট মাথা সমঝদার মানুষের কাজ কর্ম বুঝতে পারে না । রহস্যময় ঠেকে । সে ভীত চোখে নানার কাজ দেখে । তার নানা আব্দুর রহমান মাঝে মাঝে হাসে । আবার দীর্ঘশ্বাস ছাড়ে । মাঝে মাঝে শোণা যায় " আহারে ব্যারাম "।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×