somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরুভূমি কন্যা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উৎসর্গ ~ ঘরে না ফেরা সেই বুদ্ধিজীবীদের কে ।

মনি বসে আছে । তার হাত পা শক্ত হয়ে আসছে । কাপুনি লাগছে । বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে । তার মনে হচ্ছে পানি খেলেই তা বাস্প হয়ে যাবে । ভয় পেলেই মনির এমন হয় । চোয়াল শক্ত হয়ে যায় । গাল লাল হয়ে যায় । মনিরুল এই অবস্থার নাম দিয়েছে মরুভূমি অবস্থা । মনিরুল খুব সহজেই এইটা ধরতে পারে । এমন হলেই বলে " তোমার কি মরুভূমি অবস্তা । পানি খেলেই বাস্প হয়ে যাবে । কাছে আসো । তোমাকে পানি দেই । পানি খাউ । দেখি পানি কেমন করে বাস্প হয় । " এই বলে সে গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসে ।

মানুষটা কেমন জানি । কোন কিছুই কঠিন করে নেয় না । বিয়ে হয়েছে একবছর । মনি একদিনও তাকে কঠিন হতে দেখে নি । মাঝে মাঝে মনির খুব ইচ্ছা করে মানুষটা কঠিন হলে কেমন লাগে তা দেখতে । তখন সেও পানি নিয়ে যাবে । গ্লাস ভর্তি করে পানি নিবে । বলবে " পানি খাউ । আমি বাস্প হওয়া দেখি । "

মনির এখন খুব কান্না পাচ্ছে । শব্দ করে কান্না করতে ইচ্ছা করছে । সে কাঁদতে পারছে না । তার শ্বশুরের নিষেধ । সন্ধ্যার পরে এই বাড়ির কেউ শব্দ করে কাঁদতে পারবে না । কেয়ামত আসলেও কাঁদতে পারবে না । দাঁত এঁটে বসে থাকতে হবে । দেশের অবস্তা ভালো না । সন্ধ্যার পর থেকে কারফিউ চলে । পাক বাহিনীর অবস্তা যায় যায় । এরা সবসময় মুক্তির ভয়ে থাকে । শব্দ শুনলেই ঠুস ঠাশ ।

মনি কান্না এঁটে বসে আছে । কি করবে বুঝতে পারছে না । আজ সন্ধ্যায় কয়েকটা ছেলে এসেছিলো । চেহারা অপরিচিত । বাংলা বলে । মনিরুলের ছাত্র বোধয় । মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । ওর ছাত্ররা মাঝে মঝেই বাসায় আসে । যুদ্ধ শুরু হওয়ার পর আর আসতো না । আজ এসেছে । এসেই মনিরুল কে তাদের সাথে যেতে বলল । বলল " কথা আছে স্যার । আমাদের সাথে আসেন । "
মানুষটা মনির দিকে একবার তাকালো । হেসে ভরসা দিলো । চেনা হাসি । তুমি চিন্তা করো না , ভয় পেয়ে মরুভূমি হয়ো না যেন । আমি আসছি ।

সেই সন্ধ্যায় মানুষটা গিয়েছে । এখন গভীর রাত । মানুষটার বিবেচনা কেমন । এখনো বাসায় ফেরার নাম নেই । এই নিয়ে মনির খুবই চিন্তা হচ্ছে । ইদানিং পাক সেনারা বাড়ি থেকে মানুষ ধরে নিয়ে যায় । আর খোঁজ পাওয়া যায় না । এদের সাথে রাজাকাররও থাকে । রাজাকার পথ দেখায় । আচ্ছা ছেলেগুলো রাজাকার না তো । মনির আর কিচ্ছু চিন্তা করতে ভালো লাগছে না । না না মানুষটার কোন বিপদ হবে না । সে ভালো আছে । কারফিউ তাই হয়তো আসতে পারছে না । সকাল হলেই আসবে । গ্লাস ভর্তি পানি নিয়ে এসে বলবে " মরুভূমি কন্যা পানি পান করো । আমি বাস্প হওয়া দেখি । "
মনি তখন পানি পান করবে না । খানিকক্ষণ মুখ ভার করে বসে থাকবে । ভাব দেখাবে সে খুবই অভিমান করেছে । তার পর লাফ দিয়ে গিয়ে মানুষটাকে জড়ায় ধরবে । গ্লাসের পানিতে তাদের কাপড় ভিজে যাবে । তা যাক না , তাতে কি আসে যায় । সে মানুষটাকে জড়ায় ধরে কান্না করবে । শব্দ করে কান্না ।

************
মনিরুল ইসলাম আর কখনো ফিরে আসে না । মনি কিন্তু অপেক্ষায় থাকে । ভোর হয় , কারফিউ উঠে যায় । মনির বয়স বাড়ে । চুলে রং ধরে , সাদা রং । মনিরুল বড়ই অবিবেচক । সে ঘরে ফেরে না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×