somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপ (অনুগল্প )

১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


~ স্যার পানির পিপাসা লাগছে ।
~ এইখানে পানি নাই । পিপাসা দমায় রাখ । কিছুক্ষণ পর ওপারে চলে যাবি । তখন ভাগ্য ভাল থাকলে যমযমের পানি পান করিস ।
~ স্যার পানির পিপাসা লাগছে ।
~ ঐ হারামজাদা চুপ থাক । চড় দিয়ে মুত্র খাওয়াই দিমু ।

মামুন চুপ হয়ে যায় । সে মুত্র খেতে চায় না । সকাল থেকে সে অনেক কিছু খেয়েছে । পুলিশের পক্ষে যা কিছু খাওয়ানো সম্ভব সব কিছুই খেয়েছে । এখন পর্যন্ত দুইবার বমি করেছে । মুখে বমির গন্ধ লেগে আছে । আজ সকালে মামুন কে পুলিশ ধরে থানায় নিয়ে আসে । মামুন এখন পর্যন্ত জানে না তার কি অপরাধ । একবার গিজ্ঞেস করেছিলো । কেউ উত্তর দেয় নি ।

~ স্যার আর কতো দূর ?
~ চলেই আসছি । চিন্তা করিস না । যা বলা হয়েছে তাই করবি । একটা দৌড়ানি দিবি । পালাইতে পারলে ভালো , না পারলেও সমস্যা নাই । এক মিনিটে কাজ খতম । ওপারে গিয়ে ফল মূল খাবি।
~ স্যার আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে মেরেই ফেলবেন ?
~ হুম । সিদ্ধান্ত ফাইনাল । এখন হবে বাস্তবায়ন । চিন্তা করিস না কাল বড় করে খবর হবে । তোর ছবি ছাপা হবে । শিরোনাম হবে ধর্ষণের আসামি কানা মানিক অস্ত্র উদ্ধার করতে গিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে । তার পিঠে তিনটা গুলি লেগেছে ।

~ কানা মানিক আমার নাম না । আমার নাম মামুন । ইন্টার পড়ি । আমার বাবার নাম আব্দুল গফুর । স্যার আমি তো এর কিছুই করি নি ।
~ কেন তুই পুরুষ না ? ধর্ষণ করতে পারিস না । না কি কোচি খোকা । ধর্ষণ শিখাইতে হবে ?

এই কথা বলে ওসি নাজিম হাসতে থাকে । তার খুবই আনন্দ হচ্ছে । গত তিন দিন ধরে মিডিয়া তার ঘুম হারাম করে দিয়েছে । তার এলাকায় তিনটা ধর্ষণ হয়েছে । পুলিশ অন্ধ না কি ? এইগুলা দেখে না । না কি ঘুষ খায় আর ঘুমায় । আজ সে দেখাবে পুলিশ ঘুষ খাওয়া আর ঘুমানো বাদেও কাজ করে । ধর্ষণকারীকে ধরে অস্ত্র উদ্ধার করে । খবরটা ছাপা হলে এলাহি কাণ্ড হবে । তার প্রোমোশন নিশ্চিত । ধর্ষণকারীকে সে পালাতে দেয় নি । গুলি করে মেরেছে । সরকার কি গুলি খেতে দেয় না কি , অপরাধীদের দমন করতে দেয় । সে অপরাধীদের দমন করছে ।

গাড়ি বড় রাস্তার ধারে একটা গাছের নিচে এসে থামে । চারদিকে অন্ধকার । যায়গাটা ফাঁকা । আশপাশে বাড়ি ঘর নেই । নাজিম ওসি মামুন কে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে ।

~ কি রে ভয় লাগে ?
~ স্যার আমাকে কি মেরেই ফেলবেন ।
~ এখন পর্যন্ত সিদ্ধান্ত তাই ।
~ আপনি তো জানেন আমি কানা মানিক না ।
~ এইটা বড় কথা না । যা দৌড়ানি দে । পালাতে পারলে বেঁচে গেলি । না হলে ইন্না লিল্লাহ ।

মামুন মানুষের নিষ্ঠুরতায় অবাক হয় । এতো সহজে কেউ কাউকে মেরে ফেলতে পারে । সে সিদ্ধান্ত নেয় দোড় দিবে না । তাকে যদি মেরে ফেলে তবে এখানেই মারুক । মামুন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে । নাজিম ওসি তার রিভালভার এর গুলি চেক করে । তার চোখ হায়নাদের মতন চক চক করছে । মামুন এই চোখ দেখে ভয় পায় । মানুষের চোখ এতো ভয়ঙ্কর হয় ?

পর পর তিনটা গুলির শব্দ হয় । আশপাশের গাছ থেকে পাখি উড়ে যায় । রাতের শব্দ বহু দূর পর্যন্ত যায় ।

এক ঘণ্টা পরের ঘটনা ঃ

নাজিম ওসি গাড়ীতে বসে আছে । তার স্ত্রী সালমা ফোন করেছে । সে আনন্দিত হয় । খুব ভালো সময়ে ফোন করেছে । তার স্ত্রীর সময় জ্ঞান ভালো ।
~ বউ কেমন আছো ? একটা সুখবর আছে ।
~ ওগো সর্বনাশ হয়ে গেছে । সন্ধ্যার পর থেকে মিনি কে খুঁজে পাচ্ছি না ।

সালমা কাঁদতে শুরু করে । সে খুবই ভয় পেয়েছে । শহরে যে হারে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে । যদি তার মিনির কিছু হয় । নাজিম ওসিরও গলা শুকিয়ে গেছে । পানির পিপাসা লেগেছে । সালমা এই সব কি বলে । মিনির খোঁজ পাবে না কেন ? পানি না এনে আজ সে বড়ই ভুল করেছে । পানির পিপাসায় তার বুক ফেটে যাচ্ছে ।

পুনশ্চ ঃ পরদিন সকালে রিপোর্ট বের হয় এবার ওসির মেয়ে ধর্ষিত । তবে কি আমরা কেউ নিরাপদ নই । প্রথম পাতায় ছাপা হয় ।
পেছনের পাতায় আরেকটা খবর ছিল । মামুন নামের এক ছেলে কে কে বা কারা গুলি করে রাস্তার ধারে ফেলে রেখেছিলো । ছেলেটার বয়স ১৯ বছর , গায়ের রং ফর্সা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×