somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুতা দান ( অনুগল্প ~ উৎসর্গ ~ বিসিবি কে , যারা বুদ্ধিমান , তবে ঘাস খায় । )

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


~ ভাই কোথায় যান ?
~ জাহান্নামে যাই । আপনি যাবেন ?
~ না যাবো না । আমার প্রিয় স্থান জান্নাত । শুনেছি ঐখানে হুর পরি আছে । পাবো কি না জানি না । তবে আশা রাখি ।
~ আশা রাখা ভালো । মানুষ মাত্রই আশাবাদী । এই জন্য মানব প্রজাতি বেকুব । আপনিও একটা বেকুব ।
~ আমাকে বেকুব বললেন কেন ?
~ আমার পিছনে লেগেছেন । এই জন্য বেকুব বললাম ।

জয়রামপুর গ্রামের মেম্বার আনিস সাহেব এই মানুষটার উপর খুবই বিরক্ত হয়েছেন । তখন থেকে পেছনে লেগেছে । একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে । বিশ্রাম নাই । যে লোকের কাজ কাম নেই তারা বেশি প্রশ্ন করে । এই লোকের বোধয় কোন কাজ কাম নেই । আনিস সাহেবের এখন অনেক কাজ । বড় একটা দায়িত্ব নিয়েছেন । আজ সন্ধ্যার মধ্যে কাজটা করতে হবে ।

~ ভাই আপনার ব্যাগে কি ?
~ বোমা । ককটেল বোমা না । আসল বোমা । মারলেই কেল্লা ফতে । ধুম । জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এইটা আল্লাহ্‌ পাকের বিবেচনা ।
~ ভাই মস্করা করেন কেন । কি আছে বললেই তো হয় । মানুষের প্রশ্নের উত্তর তো মানুষই দেয় । গাধা তো দেয় না । বলেন ভাই দেয় ?
~ না দেয় না ।
~ এখন বলেন আপনার ব্যাগে কি আছে ।
~ ভাই আমার ব্যাগে পুরাতন জুতা আছে । কয়েকটার তলায় গবর লেগে আছে । আমার গ্রামে গরুর পরিমান বেশি । পথে ঘাটে প্রকৃতির ডাক সারে । বোঝেন তো ।

আনিছ সাহেব বড় দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন । তার গ্রামের সকল লোক বাংলাদেশের ক্রিকেট খেলার ভক্ত । খেলার দিন কাজ বন্ধ দেয় । বাড়িতে পিঠার আয়োজন হয় । জামাই ঝি কে দাওয়াত করা হয় । দল জিতলে মসজিদে শিন্নি দেয় , মিলাদ পড়ায় । এমন কি তিনি নির্বাচন করেছেন ব্যাট বল মার্কা নিয়ে । ব্যাট বল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ।

কিন্তু দেশের লোক শান্তি পায় নি । চরম অশান্তিতে আছে । কয়েকদিন ধরে তারা গভীরভাবে চিন্তিত । কারন গুরুতর । বাংলাদেশ নাকি টেস্ট খেলতে পারবে না । এইটা কেমন কথা । আমাদের ছেলেদের খেলার কি কোন দাম নাই না কি । সবাই জলে ভাইসা আসছে । ফু দিলেই উড়াল দিবে । এদের পেছনে সারা দেশের মানুষের দোয়া আছে ।
কিন্তু দোয়াতে কাজ হয় নি । আজ সকালে তারা জানতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড নাকি দেশের জন্য ভোট দিবে না । মিটিং বসেছে , সিদ্ধান্ত হচ্ছে । টেস্ট না খেললে টাকা বেশি তাই খেলা বন্ধ । এইটা কেমন বিবেচনা । ক্রিকেট বোর্ড এ কি গাধা বসে না কি । ঘাস চিবায় , আর সিদ্ধান্ত নেয় । এই জন্যই তো মাঠে ঘাস এর কমতি । এর একটা প্রতীবাদ হওয়া দরকার । কঠিন প্রতীবাদ । তাই গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডের লোকদের জুতা দেয়া হবে । পুরাতন জুতা । গলায় পরালে ভালো হোতো । না পরানো গেলেও সমস্যা নেই । ছুঁড়ে মারলেও হবে । গ্রামবাসী এই কাজের দায়িত্ব দিয়েছে তাদের মেম্বার আনিস সাহেব কে । আনিস সাহেব ঢাকায় আসছেন এই কারনে ।

~ ভাই জুতা কি করবেন ?
~ এইটার কাজ আছে ভাই । বড়ই দরকারি জিনিস ।
~ খুলে বলেন ।
~ আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং আছে । বিসিবি ভবনে । আমি সিদ্ধান্ত নিয়েছি এই মানুষগুলাকে জুতা দান করবো । এইটা একটা প্রতীবাদ । জুতা হল প্রতীবাদের ভাষা । কঠিন ভাষা ।
~ ভাই ভালো সিদ্ধান্ত । কাজ কি আজকে করবেন ।
~ অবশ্যই আজকে । শুভ কাজে দেরি করতে নেই । বরকত কম হয় ।

আনিস সাহেব বাস থেকে নামলেন । রাস্তা পার হলেই বিসিবি ভবন । ভবন দেখতে সুন্দর । ঝকঝকে পরিষ্কার । দেখলে মন ভরে যায় । এর গায়ে বাঘের ছবি । কি চমৎকার ছবি । আনিস সাহেব ভবনের গেটের দিকে এগিয়ে যাচ্ছেন । বাসের লোকটা তার সাথে আসছে । শুভ কাজ সবাইকে সাথে নিয়ে করতে হয় । আল্লাহ্‌ খুশি হন । আনিস সাহেব অপেক্ষা করছেন । কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ হবে । শেষ হলেই শুভ কাজ করা হবে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×