somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরক ( অনুগল্প )

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


~ ভাই একে একটা লাত্থি দিবো ?
~ মনে চায় ?
~ জি ভাই চায় । জোরে করে একটা লাত্থি দিতে মন চায় ।
~ তাহলে দে । ডান পা দিয়ে দিস । খাবার খেতে হয় ডান হাত দিয়ে আর লাত্থি দিতে হয় ডান পা দিয়ে ।
~ আচ্ছা ভাই , তাইলে বিসমিল্লাহ্‌ বলে দিলাম ।
~ আচ্ছা দে । শুভ কাজে বিসমিল্লাহ্‌ বলতে হয় ।

জোরে একটা শব্দ হল । রানা বিছানা থেকে পড়ে গেছে । সে মাজায় খুবই বেথা পেয়েছে । তার মনে হল কেউ একজন তাকে লাথি দিয়েছে । খুব জোরে লাথি । লাথি খেয়ে তার ঘুম ভেঙে গেছে । চোখে খুলে সে চারপাশে তাকাল । এই রাতে তার সেলে কারো আসার কথা না । এই সেলে সে একাই থাকে । বেশ আরামে থাকে । নরম বিছানা । বাড়ি থেকে একটা তোষক আনিয়েছে । নরম বিছানা ছাড়া তার ঘুম হয় না । রাতে মশারি দেয়। বাইরে একটা পুলিশ দাড়িয়ে থাকে । তাকে পাহারা দেয় । সে বড় কয়েদী । দেশে বিখ্যাত । হেলিকাপটারে করে তাকে ধরে আনা হয়েছে । এই দেশে যে যতো বড় বিখ্যাত অপরাধি তার খাতির যত্ন তত বেশি ।

~ ভাই আরেকটা লাত্থি দিবো । আরেকটা দিতে মন চায় ।
~ আচ্ছা দে । দুইটা দিলে ক্ষতি নাই । বিসমিল্লাহ্‌ বলে দে ।

আরেকটা শব্দ হল । এইবার রানা চিৎকার করে উঠলো । তার বেশ লেগেছে । না সে স্বপ্ন দেখে নি । সে স্পষ্ট দেখছে । দুইটা মানুষ তার ঠিক পেছনে দাড়িয়ে আছে । একজন তাকে লাথি দিয়েছে । পা নাচাচ্ছে । অন্যজন হাসছে । ভয়ঙ্কর হাসি । তার মুখে একটা দাঁতও নেই । দন্তহীন মুখের হাসি এতো ভয়ঙ্কর রানা তা জানত না ।

~ ভাই কেমন লাগলো ?
~ আপনারা কারা ?
~ আমরা কারা এইটা বড় কথা না । আগে প্রশ্নের উত্তর দেন । লাত্থি কেমন লাগলো । বেথা কি বেশি পেয়েছে?

রানা ভীত চোখে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আছে । এই লোক বলে কি ? এখানে এল কি করে । আবার তাকে লাথি দিয়ে জিজ্ঞেস করে কেমন লেগেছে । সাহস কতো । সকাল হোক । শালার ভাত মাছ এক করে দিবো ।

~ ভাই সাহেব বললেন না যে লাত্থি কেমন লাগলো ।
~ ভাই মস্করা করেন কেন ।
~ ওই ব্যাটা মস্করার কি দেখছিস । এখন দেখবি আসল মস্করা ।
~ মানে ।
~ মানে কি বুঝিস না ।
~ আপনারা এইসব কি বলছেন ।

রানার ভয় বাড়তে থাকে । এই দুই জনকে তার চেনা চেনা লাগে । সম্ভবত তার ভবনে কাজ করতো । কিন্তু এদের তো বেঁচে থাকার কথা না । এরা এল কি করে । ঘটনা কি । রানার গলা শুকিয়ে যায় ।

~ ভাই এইবার একে একটা থাপ্পড় দিতে মন চায় । দিবো ?
~ মন চাইলে দিবি । অবশ্যই দিবি । দে থাপ্পড় দে । শব্দ করে দিবি । গালে যেন পাঁচ আঙ্গুল বসে যায় ।
~ ভাই আঙ্গুল তো চাইরটা । একটা কাটা পড়েছে । চাইর আঙ্গুল বসলে সমস্যা আছে ।
~ না নাই । আঙ্গুল বসা দিয়ে কথা । দে চড় দে ।

ভয়ঙ্কর জোরে শব্দ হয় । চড়ের শব্দ । রানা চিৎকার করে উঠে । তার ধারণা , তার অন্ততও দুইটা দাঁত পড়ে গেছে । সে চিৎকার করে পুলিশকে ডাকতে থাকে ।

ঘটনা ২

গত এক মাস ধরে কনস্টেবল গোলাম রসূল নাইট ডিউটি করছে । মাসুদ রানার সেলের পাহারাদার সে । গোলাম রসূল ঘুম কাতুরে । রাতে তার ঘুম ধরে । তবে এই একমাস ধরে রাতে তার ভালো ঘুম হয় না । রানা প্রতিরাতে চিৎকার করে । তাকে ডাকতে থাকে । কে জানি তাকে লাথি মারছে । তাকে চড় মারছে । গলা টিপে ধরছে । পাগল কোথাকার । গেটে তালা । সে পাহারা দিচ্ছে । এই রাতে কে এসে চড় মারবে । মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নাই । আগে প্রথম ডাকেই সে উঠে যেত । এখন আর যায় না । পাগল ডাকলেই যেতে হবে এর কি কোন মানে আছে । খাক , সে চড় থাপ্পড় খেয়ে চিৎকার করুক । সকালে দেখা যাবে ।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×