হিজড়ার দল দোকান থেকে বয়াম নিয়েছে টেনে
টাকা দিবি; নইলে এখন ফেলব দোকান ড্রেনে।
দোকানী মৃদু প্রতিবাদ করে হিজড়ারা দেখায় অঙ্গ
দোকানীর মান ভেঙ্গে খান খান টাকা দিয়ে রাগ ভঙ্গ।
তারা কুড়ি টাকা নিয়ে এঁকে বেঁকে হেঁটে
চলে যায় অন্য খানে
সুস্থ সবল অঙ্গে ঢঙে হাত পেতে চলে
করুণার মলিন দানে।
আধা মানব আর আধা মানবী
তৃতীয় লিঙ্গধারী
কখনও পুরুষ গামছা লুঙ্গিতে
ওড়না থ্রিপিসে নারী।
জগতের কোনো প্রাণি
বেঁচে থাকে না করুণার ওপর
করুণায় মানহানী।
আমাদের কত বড়াই
চোখের সামনে করুণা নিয়ে
করছে বাঁচার লড়াই।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



