somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্য অসভ্যের এই সভ্যতা (সভ্যতা নিয়ে বিতকা/কবিতা)

১৬ ই জুন, ২০০৯ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ খুব সহজে বদলে যেতে পারে সময়ের প্রয়োজনে,
আদি উন্মাদনা ভুলেছি অনেক বছর আগে, যবে পৌত্তলিকতা ছেরেছি
সভ্যতার লাল-নীল বাতিতে আজ পৃথিবী আলোকিত নিজের মত করে
তবুও লুটেরা আমাদের জন্মভূমি জবরদখল করে তৈরী করে উপনিবেশ
কত সহজে নিলাম হয়ে যায় ইরাকের মত প্রাচীন অথচ পবিত্র সভ্যতা
অভুক্ত থাকার ভয়ে রাশিয়ার মেয়েরা বিক্রি হয়ে যায় সস্তা দামে
ভারতের বিষাক্ত চিনি আমরা কত সহজে হজম করে বেপরোয়া বাঙালী
চীনের মেলামিন দুধ গলা টিপে হ্ত্যা করে আমাদের নিষ্পাপ শিশুদের
আর আমাদের বিবেক হাসতে হাসতে মরে যায় আত্নহত্যা করে।
সভ্যতা আমাদের দিয়েছে অনেক কিছু-
মোবাইলের বোতাম টিপলেই শুনি প্রিয়জনের কন্ঠ
ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের পর্দায় ভেসে উঠে কত শত চেনা-অচেনা মুখ,
মনের কথা মনের জানালা ভেঙে চলে যায় অন্যের মনের দুয়ারে
কুৎসিত মনের অভিলাষ লেনদেন চলে সারারাত
আমারা খুব সহজে হারিয়ে যাই যৌবনের সমুদ্রে
আজ সভ্যতা নিমেষেই আমাদের অসভ্য করে তোলে খুব সহজে
আবেগ-বিবেক হাবু-ডুবু খায় যৌবনের রঙিন কারাগারে।
আমার কবিতার ভাষা খুব সহজ ও নির্লজ্জ
আমি চাই না-
আমার সমাজ বিক্রি হয়ে যাক দালালের হাতে,
আমার মা-বোন দিশেহারা হয়ে চলে যাক বিজাতির ঘরে,
আমার সংসারে অবলীলায় চলুক কৃষ্ঞলীলা
আমার ধর্মের গ্রন্থ বিক্রি হোক পর্ণগ্রাফির দোকানে
শাসনের নামে অবিরাম চলুক শোষণ
বিচারের নামে ইচ্ছে মত চলুক অবিচার
আর আমাদের যুবকেরা ঘুমিয়ে থাকুক সারারাত
চন্দ্রমূখির ঘরে বা নাচের আসরে,
আর তুমি নেশা করে বেসামাল হয়ে যাও আমার যন্ত্রসভ্যতা।।

বদলানো যাবেনা কাউকে-কোন কিছুকে.........
না আপন, না পর, না সমাজ, না সংসার,না আইন, না কানুন,
শুধু বদলানো যাবে নিজেকে, আমাকে, আপনাকে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৯
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×