আজকের সকালটা কেমন যেন অন্যরকম
আকাশে বাতাসে শুধু বাজে বেদনার সুর
আজ আমায় চলে যেতে হবে বহুদূর
ভাবছ তুমি কোন কষ্ট নেই আমার
অনেক সুখে আছি আমি
শুধু জানে এটা আমার অন্তর্যামী
স্বপ্নভাঙ্গার দুঃখ বুঝে সেই
যার ভেঙ্গেছে একমাত্র স্বপ্ন
যে ছিল শুধুমাত্র
একটা স্বপ্নেই মগ্ন
চলে যেতে হবে তাতে দুঃখ নেই
এটাই বিধাতার লেখা
ভাগ্য হতে আমাদের হয়েছে
অনেক কিছুই শেখা
যাবার আগে একটিমাত্র আশা
শুধু একটিবার তোমায় দেখতে চাই
সারাজীবন মনে রবে তোমার স্মৃতি
যতইআমি দূরে চলে যাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


