বাংলাদেশের ক্রিকেটের সেই মুগ্ধতা কি কমে যাচ্ছে?
৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়টা সম্ভবত নব্বইয়ের দশকের শেষ। বাংলাদেশে তখন জিম্বাবুয়ে এবং কেনিয়ার বাইলিটারেল সিরিজ চলতো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো হতো। খেলার ধারাভাষ্য শোনার জন্য লুকিয়ে কাথা মুড়ি দিয়ে রেডিও শুনতাম। খেলার জন্য বিজ্ঞাপন তরঙ্গ শুরু হতো দুপুরের বদলে সকাল বেলা। শীতের সকালে বাংলা সিনেমার গান শুনতাম, এরপর শুরু হতো খেলা। ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট একটা অন্য জায়গা দখল করে নিল। তখন জিম্বাবুয়ের দুই ভাই অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার খেলতেন। খেলতেন কেনিয়ার মার্টিন সুজি, টনি সুজি, মরিস উদুম্বে। জিম্বাবুয়ের নিল জনসন, মারে গুডউইন, হিথ স্ট্রিক, টাটেন্ডা টাইবু...কত নাম। মফস্বল শহরে কোনো ইন্টারনেট ছিল না তখন, রেডিও আর পত্রিকায় ভরসা। ক্রিকেটাররা তখন থেকেই রহস্যের এক রোমাঞ্চকর গল্প। ভারত-পাকিস্তান সিরিজ হলে তো কথায় নেই। পাকিস্তানে অনেকদিন পর সেবার গেল সৌরভ গাঙ্গুলীর ভারত। পাচদিন ভারত-পাকিস্তান টেস্ট দ্বৈরথ চলবে ভাবতেই কি যে উত্তেজনা।
এতসব হাবিজাবি লেখার একটাই উদ্দেশ্য...এখনো সেই উত্তেজনা টের পাই। কিন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের এই খারাপ পারফরম্যান্স দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। আমাদের আবেগ নিয়ে যারা সারাক্ষণ খেলছে তারা কি সত্যি আমাদের আবেগের মূল্যটা বুঝতে পারে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন