
ক্যান্সার' মানেই ভয়। ক্যান্সার কথাটা শুনলেই ভয়ে
হাড় হিম হয়ে যায় সবার। কিন্তু ক্যান্সার মানে শুধুই ভয়
নয়। এই রোগ থেকে আরোগ্য লাভ করেছেন
অনেকেই।
বলিউড অভিনেত্রী ও মডেল লিজা রয় সম্প্রতি
আরোগ্য লাভ করেছেন এই মারণ ব্যাধি থেকে।
তার মতে,"পৃথিবীর অনেক মানুষই আছেন, যারা
ঠিক মতো অবগত নন এই ব্যাধি সম্পর্কে। তাই
মিডিয়ার উচিত এই ব্যাধি সম্পর্কে অনেক বেশি
প্রচারের মাধ্যমে মানুষকে সঠিক তথ্য প্রদান করে
এই রোগ সম্পর্কে অবগত করা।"
ক্যান্সার ধরা পড়লেই মানুষ প্রথমে ভেবে নেয়
যে সে আর বাঁচবে না। আশেপাশের মানুষও উৎসাহ
দেয়ার বদলে তাদের ভয় দেখাতে থাকেন। আর
সেখানেই প্রায় শেষ হয়ে যায় মারণ ব্যাধিতে
আক্রান্ত ওই মানুষটির বাঁচার ইচ্ছা।
২০০৯ সালে মাল্টিপল মায়েলোমা নামে একটি ব্লাড
ক্যান্সার ধরা পড়ে লিজার। যা সাধারণত একেবারেই
দুরারোগ্য। কিন্তু ২০১০ সালে লিজা জানান, তিনি
ধীরে ধরে এই দুরারোগ্য ব্যাধির হাত থেকে
মুক্তি লাভ করছেন।
তিনি আরো জানান, যখন কোনো মাহিলার ক্যান্সার
ধরা পড়ে তখন মুষড়ে পড়ে গোটা একটি পরিবার।
কারণ এই রোগ থেকে যে আরোগ্যও লাভ করা
যায়, সেটাই অজানা অনেকের কাছেই। সেই জন্য
সবার উদ্দেশ্যে তিনি জানান, মারণ ব্যাধিতে আক্রান্ত
কোনো ব্যাক্তিকে ভয় না দেখিয়ে উৎসাহ
দিতে। যাতে সেই ব্যাক্তি খুব তাড়াতাড়ি আরোগ্য
লাভ করে ফিরে যেতে পারেন জীবনের
স্বাভাবিক ছন্দে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


