
দেশে প্রতিবছর এক লাখ ২২
হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে ৯১
হাজার মানুষ মারা যায়। বর্তমানে দেশে ক্যান্সার
রোগীর সংখ্যা ১২ থেকে ১৪ লাখ বলে
জানিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন
ক্যান্সার (আইএআরসি)।
সোমবার বিকাল ৪টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে
‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে সেন্টার ফর
ক্যান্সার প্রিভেনশন এন্ড রিসার্চ আয়োজিত লিখিত
বক্তব্যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও
হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. হাবিবুল্লাহ
তালুকদার এ কথা বলেন।
এ সময় আগামী ২৮ ও ২৯ মার্চ সারাদেশে ৪০
জেলায় ক্যান্সার সচেতনা বৃদ্ধির লক্ষ্যে পথ সভা
প্রচারণা ও সমাবেশের আয়োজনও ঘোষণা
করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা
ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ড.
খোরশেদ আলম ও আফরোজা খানম।
পরিশেষ, বাংলাদেশ সরকারের প্রতি খোলা চিঠি(যদিও এটা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যাবে না)। এই মানুষগুলোর জন্য আপনারা কি করছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


