লোহার সভ্যতায় ধরেছে মরিচা,
তুমি এই একবিংশ শতাব্দীর আগাছা!
তোমার নেই কোনো পরমত সহিঞ্চুতা!
তুমিই নিকষ আতঙ্কের মূল হোতা।
তোমার ধারালো ক্ষমতা আছে বটে!
শেয়ালের শেয়ালীপনায় মুরগিরা পিছু হটে!
যারা গুহার দিকে ফিরে ভ্রান্তিতে পিঠ ঠেকে,
তারা বিশাল জগতেই কিই বা দেখে?
তারা কলম, কি বোর্ডের কি মান বোঝে?
কাপুরুষের আঁধারে ভোঁতা পাপমুখ গুঁজে!
তোমাকে আমি ঘৃণাক্ষরে স্মরি!
এ্যাশট্রে তে থেতলে দিলাম অহঙ্কারের জরি!
কলমের কালিতেই আমার ক্রোধ জ্বলবে,
পথ কুকুরের ঘেউ ঘেউ তবু আপন স্বরেই
চলবে!
এই অশ্রাব্য সমাজে আমাকে পাঠালেন স্রষ্টা!
তোমরাই যেখানে বাইরে "পীর"
আর ভিতরে বেশ্যা- ভ্রষ্টা!!
লিখেছে আমার বন্ধু।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



