আমরা আমাদের স্বাধীনতার মূল্যায়ন কিংবা অতিমূল্যায়ন করতে যেয়ে অনেকক্ষেত্রে অবমূল্যায়ন করছি। আমরা আমাদের জাতির সূর্যসন্তানদের সম্মানিত করতে যেয়ে বরং করুনা করছি। আজকে যে বাংলাদেশীর বয়স ১৮ তার বাবা মায়ের জন্ম মুক্তিযোদ্ধের সময় নাও হতে পারে। তাই বলে রাষ্ট্রীয় কোন প্রতিযোগীতামূলক ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার কিংবা বিশেষ সুবিধা দেয়া কি তাদেও জন্য বিশেষ করুনা নয়? যে নাগরিকের দেহের প্রতিটি রক্তবিন্দু তার দেশের পরিচয় বহন করে তার যোগ্যতার অর্ধেক কেটে নেয়া শুধুমাত্র সে অমুক্তিযোদ্ধার সন্তান আর কারো যোগ্যতা দ্বিগুন করে দেয়া তার বাবার পরিচয়ের জন্য; এ নজির পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। এই প্রথা কি রাজতন্ত্রের ঔরসজাত পরিবারতন্ত্রের প্রিিতষ্ঠানিক বা সরকারী প্রচারনা নয়? আমি একটা বিষয় মনে প্রানে বিশ্বাস করি কোনো মুক্তিযোদ্ধাই এইরকম বস্তুগত প্রতিদানের আশায় হাতে অস্ত্র তুলে নেননি। আর যদি কেউ নিয়ে থাকেন তবে তার প্রতিদান শুধু তাকেই দেয়া হউক তাহলে কারো মণ:ক্ষুন্ন কিংবা আশাহত হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া যেই সকল মুক্তিযোদ্ধা নিজের জীবন বিলিয়ে দিলেন তাদের পরিবারের সদস্যদের জন্য সরকার বা রাষ্ট্র কিইবা দিয়েছে? বাবা কিংবা মায়ের পরিচয়ে কেউ দেশের সকল ছেলেমেয়েদের চেয়ে বেশী যোগ্যতাসমপন্ন কিংবা উচুঁশ্রেণীর কিংবা বিশেষ সুবিধা ভোগ করবে তা কখনই মেনে নেয়া যায় না। এই দেশতো কারো একার নয়, কোনো বিশেষ গোষ্ঠীর নয়। এই দেশ আমাদের সবার। নাগরিক অধিকার সবার সমান হবে এটাইতো স্বাধীনতার মূল প্রতিপাদ্য ছিল। এইরকম শ্রেনীবৈষম্য যদি থাকবেই তাহলে স্বাধীনতা কেন? কাদের জন্য?
কোটাপ্রথা এবং আমার ভাবনা। জাতির সূর্যসন্তানদের জন্য সম্মান চাই করুণা নয়..
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।