খণ্ড কাব্য-(১)
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনের যত কথা
-------------------
১।
দু:খ তুই করিস না মন
কি হবে আর এতে
নিজেই নিজের হাল ধরে
এগিয়ে হবে যেতে।
২।
মন চলে মনের মত
কি সাধ্যি ধরার
ভেঙ্গে গেলে একবার
সাধ্য কি গড়ার।
৩।
মনটা আমার আয়না ছিল
ভেঙ্গে দিলে তুমি
সুখ প্রতিচ্ছায়া দুরে গিয়ে
শূণ্য হলো ভূমি।
৪।
বার বার মন ভাঙ্গে
অবিশ্বাসের ছোঁয়ায়
প্রেম প্রীতি ভালবাসা
পর্যবসিত ভূঁয়ায়।
৫।
মনটা আমার অবুঝ হলো
প্রেম পাওয়ার আশায়
প্রেমের তরী ফুটো করে
মাঝি ডুবায় ভাসায়।

টুকরো কাব্য-৬ (দোষ-গুন-১)
----------------------------------
১।
হাজারটা দোষ খুঁজে পাও
গুনটাও তবে খুঁজো
দোষগুলোও গুন হয়ে যায়
এটা কি তুমি বুঝো।
২।
দোষ-গুনেই মানুষ হয়
গুণীজনরা তাই কয়,
দোষের চেয়ে গুন কম?
চেষ্টা করো থাকতে দম।
৩।
দোষকে পিছে ফেলে
গুনকে টানো সামনেই
গুনের প্রতি সমাদরে
দোষটা কাটে এমনেই।
৪।
দোষটা কারো বেশি হয়
কম হয়ে যায় গুনটা
কিসের মাঝে দোষ গুন
খুঁজে পায়না কোনটা।
৫।
দোষ দেখেই যদি তবে
ভুলে যাও তার গুন
সেই দোষে তুমিও দোষী
মন তুই এবার শুন।
৬।
সবার বুদ্ধি হয় না এক
জানে সর্বজন
অযথাই কেনো তবে খুঁজি
দোষ সর্বক্ষণ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুন
গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন