somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=স্নিগ্ধ সকালে নিমন্তন্ন চায়ের=

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুম রেখে এসো দখিনের বারান্দায়, কী স্নিগ্ধ আলো,
উড়ছে চিল উঁচু তলা ছুঁয়ে, লাগবে তোমারও ভালো,
চা করেছি, চুলায় জল করছে টগবগ, দিয়েছি চা পাতা
তুমি এলেই কাপে ঢালবো, খুলবো প্রেমের খাতা!

চলো একটি সকাল স্মরণীয় করে রাখি,
সময় যখন আমাদের দেবে ফাঁকি,
স্মৃতির ঝাঁপি খুলে বসবো একদিন অশীতিপর,
কী স্নিগ্ধতা ছুঁয়ে যাবে আমাদের, সুখ ঝরবে মনের উপর।

দুধ চা করেছি, না করো না, মুহূর্ত মিষ্টি হয়ে উঠুক,
এবেরা তোমার বিগত অভিমান টুটুক,
বারান্দার ফ্লোরেই বসবো আসন পেতে,
এসো, এখানে ভালো লাগবে চা খেতে।

আকাশে তাকিয়ে দেখতে পাবে সূর্য কুয়াশায় ঢাকা,
নিস্তেজ আলোর ফোয়ারা, তবে আকাশটা ফাঁকা,
মেঘহীন আকাশও ভালো লাগে সকালের আলোয়
এসো চা নাও হাতে, কেটে যাবে সময় ভালোয়।

ঠোঁটে তালা আর কতকাল রাখবে লাগিয়ে,
এবার হাসো, মনে উচ্ছ্বাস রাখো জাগিয়ে,
চুমুকে চুমুকে তৃপ্তি করো অনুভব,
অনুভূতিতে শান্তি রাখো, শান্তি বয়ে আনে কি বিত্ত বৈভব?

সকালের আলোয় স্নান করবে, এসো?
নিস্তেজ সূর্যের মতই সুখে আলতো হেসো,
একটি সকাল হোক তোমার আমার আমার নামে,
এসো সুসময় কিনি ভালোবাসার দামে।
©কাজী ফাতেমা ছবি
(২৭/১১/২০২১)

চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×