=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১০ (আকাশ ভালোবেসে)=
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা=
এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা
এই আকাশটা আমার কিন্তু, সুখের দামে কেনা
এই আকাশটা চেনা।
পেঁজাতুলো মেঘের সারি, স্বপ্ন যেনো বোনা
ভাসছে দেখো আকাশ জলে,মেঘের ছানাপোনা
এই আকাশটা চেনা!
ধানের ক্ষেতের প্রান্ত ছুঁয়ে, মেঘের আকাশ খানা
ইচ্ছে আমার আকাশ নীলে, মেলে দিতে ডানা,
এই আকাশটা চেনা!
জলে ভেজা ক্ষেতের আলে, ঘাসের বিছানা
কাদাজলে কাটছে সাঁতার, কোলা ব্যাঙের ছানা,
এই আকাশটা চেনা!
জলের আয়নায় আকাশটা যে, জল তরঙ্গ বীণা
এই আকাশটা আমার বাপু, শান্তির দামে কেনা,
এই আকাশটা চেনা।
গ্রীষ্ম বর্ষা শরত বলো, আকাশ সুখ ঠিকানা
এই আকাশটা সবার কিন্তু, নেই মালিকানা
এই আকাশটা চেনা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০২-২০১৯
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসেনীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৯(আকাশ ভালোবেসে)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন