অনন্ত আশ্বাসে নিশ্বাসে নিশ্বাসে মিশে আছে বাংলার সুধা মাটির গন্ধ।প্রকৃতি অবারিত সবুজের সজ্জায় সাজিয়েছে রূপের পসরা। মাঠ, ঘাট, ফসলের ক্ষেতগুলো আন্দোলিত করে প্রতিটি জাগ্রত সত্তাকে। সূর্যালোকে আলোকিত প্রথম প্রহর নদীমাত্রিক বাংলার জনজীবনে বয়ে আনে প্রাণচাঞ্চল্য। বাংলার জনজীবনে ঘটে যাওয়া অজস্র পালাবদলের সাক্ষী এই প্রবাহমান ধারা। অজস্র প্রান্তরের যোগসূত্র এ নদী ধারণ করেছে নানান মননের মানুষগুলোকে। কিছুটা শহুরে বায়ু ছেড়ে এলেই পাওয়া যায় প্রকৃতির কোলে বেড়ে উঠা মানুষের সংস্পর্শ। এদের সততা ও সরলতায় বিন্দুমাত্র ঘাটতি আজ অবধি খুঁজে পায়নি। আর তারই সাক্ষী হয়ে আছে সোনা ফলানো ফসলের জমিগুলো। যে দুর্নীতি ও দুরাচারের কথা লোকমুখে আমরা শুনি তার সহস্র ভাগের এক ভাগও এ বাংলার জমিতে ফলেনা। আর কৃষকের বক্ষ ছুঁয়ে পড়া নিখাদ ঘামের ফোটা এ জমিকে করেছে উর্বরা। আজ যদি বলতে পারতো এ বাংলার মাটি, আকাশ , বাতাস, প্রকৃতি তবে হয়তো সেই কৃষকের সততা, ধৈয্য, শ্রম ও লালিত সত্তার জয়গানই গেয়ে যেত। এ সত্তা আমাদের ভলোবাসতে শেখায়, হাসতে শেখায়, শেখায় এ বাংলার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে। আর তার এ উদারতা বিমুগ্ধ চিত্তে লালন করি।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



