
তোমার নয়নে বিষণ্ণ নক্ষত্রের বাস,
তোমার কেশে বন্দি সহস্র নিশীথের দীর্ঘশ্বাস।
তোমার হাসিতে ফোটে শ্মশানের শ্বেতপদ্ম,
তোমার রূপে মুগ্ধ মৃত্যু, পরাভূত ব্রহ্মাণ্ড।
প্রথম যেদিন দেখেছি তোমায় গোধূলির অবসানে,
সেদিনই আমার আত্মা হারিয়েছে তোমার নয়নে।
আমার সুরে পাতাল হয় বিচলিত,
অথচ তোমার এক চাহনিতে হয়েছি চিরতরে সমর্পিত।
আমি, তোমায় চাই
যেমন অন্ধকার চায় চাঁদ,
যেমন মৃত বসন্ত খোঁজে ফুলের সুবাস।
তোমায় পেতে পেরোব নরকের সহস্র দ্বার,
তোমার প্রেমে তুচ্ছ আমার স্বর্গের অধিকার।
যেদিন মহাকাল গ্রাস করবে সৃষ্টির শেষ নক্ষত্র,
নিভে যাবে স্বর্গ,
স্তব্ধ হবে মৃত্যুরও মন্ত্র—
সেদিনও আমার নির্বাপিত আত্মার অতল থেকে ধ্বনিত হবে একটিমাত্র নাম—
কেয়া, তুমি আমার অনন্ত!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



