somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা আমাদের যা শেখাতে পারে

০৯ ই মে, ২০২০ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া অভিজ্ঞতালব্ধ শিক্ষা থেকেই বলছি আমরা আবারও শিখবোনা। ইতিহাসের শিক্ষার পূণরাবৃত্তির অংশ হিসেবেই আমরা দেখলাম পৃথিবীর প্রতিটি মানুষ যখন জীবন ও মৃত্যু’র সন্ধিক্ষণে সেই সময়েও শত শত ত্রাণ দাতাগণ ত্রাণের বস্তাগত বস্তু চুরিতে মহা-ব্যস্ত! না তাদের সামাজিক দায়িত্ব, না তাদের মানবীক মূল্যবোধ, না তাদের ধর্মীয় মূল্যবোধ না তাদের দেশত্ববোধ এহেন কর্মকান্ড থেকে তাদের বিবেককে বাঁধা দেবে এমন কোন উপলক্ষ্য ত্রাতা হয়ে তাদের সামনে উপস্থিত হয়নি।

আমরা সবাই জানি এই অতিমারি করোনার হাত থেকে বাঁচার জন্য করুণাময়ের করুণা ছাড়া আমাদের সামনে আপাতত কোন উপায় নেই, যতক্ষণ না পর্যন্ত আমরা বিজ্ঞানিদের কৃপায় প্রতিরোধক বা প্রতিশোধক হাতে পাচ্ছি। এই সময়ে করোনা আমাদের নিম্নোক্ত বিষয়গুলো ভালোমত শিখিয়েছে-
• বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর নীতিনির্ধারকগণ যারা সাধারণ সময়ে দূরারোগ্য ব্যাধিতে ভুগলে চিকিৎসা বাবদ পৃথিবীর সেরা সেরা হাসপাতালে চিকিৎসার সেবা গ্রহনের সুযোগ পান, শুধু সুযোগ পান বল্লে ভুল হবে বরং চিকিৎসা বাবদ যে অর্থ পেয়ে থাকেন তা অবশ্যই প্রকৃত খরচের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। তারমানে তিনি যদি সুস্থ্য হয়ে গৃহে ফিরতে পারেন তার দূরারোগ্যটাই তার জন্য একটি লাভজনক পণ্যে পরিণত হয়। ***করোনা শিখিয়েছে না সেটা সব সময় সম্ভব নয়। সুতরাং তোমার দেশের চিকিৎসা সেবাকে সার্বজনিন করো, উন্নত করো।

• ***করোনা শিখিয়েছে যেখান থেকে খুশি, যা খুশি, যে ভাবে খুশি, যে কোন প্রাণী হত্যা করে খাবে আর সামান্য কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট করবে, সেটা হবে না। তোমরা এখন তোমাদের, হাত মুখ, জিহ্বাকে সংযত করো আর পদযুগলকে সচল করো।

• *** তোমরা অর্থ লালসায় বিশ্ব বাণিজ্য দখল দরিদ্র তৈরীর এক অশুভ প্রতিযোগিতায় নামবে, সেখানে ধরনীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কথা একদম ভুলে যাবে তা হবে না, প্রকৃতি বুঝিয়ে দিয়েছে প্রকৃতি কিভাবে তার ভারসাম্য রক্ষা করবে।

• নিজেদেরকে যে সকল দেশ অসীম ক্ষমতার অধিকারী বলে জাহির করতে চান তাদের বোধহয় বোঝবার সময় এসেছে, ১,৮২২ বিলিয়ন ডলার দৃশ্যমান শত্রু মোকাবিলা করার জন্য যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে তার বাজার মূল্য শুণ্য যদি ***করোনার মত অদৃশ্যমান শত্রু মোকাবিলার কোন প্রস্তুতি না থাকে। যদিও বস্তুত শত্রু মোকাবিলার নামে হয় নীরিহ মানুষকে হত্যা করা হয় অথবা অজাতশত্রু মানুষগুলোকে অপ্রয়োজনীয় অজুহাতে বিভাজিত করে শত্রু বানানো হয়

• করোনা পরিস্থিতি যে বিষয়টি সবচেয়ে সাধারণ মানুষকে বোঝাতে সমর্থ হয়েছে তা হলো, আমরা সাধারণ মানুষ অসাধারণ মর্যাদায় কিছু ভাঁড়কে দেশের দায়িত্বভার তাদের হাতে তুলে দিয়েছি এবং এই ভাঁড়দের সেই দায়িত্ব দিয়ে আমরা বিরাট গৌরব বোধ করি।

• করোনা আমাদের শিখিয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে হিংসা বিদ্বেষ শেখানোর মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতের ভাঁড় তৈরী করার কোন মানেই হয়না বরং বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় রিসার্চে তাদেরকে মনোনিবেশ করান অথবা ল্যাবে বসান তাতে ভবিষ্যতে আপনিও আপনার অতিপ্রিয়জনরা নিরাপদে থাকবে, ভালো থাকবে।

সর্বশেষে বলতে চাই, আমাদের এখন সময় এসেছে, আমাদের প্রতিদিনের আয়ের একটি অংশ খেলা-ধুলা, বিনোদনে খরচের পাশাপাশি ল্যাবে বিনিয়োগ করার মানষিকতা গড়ে তুলতে হবে।

রাজনীতিবীদ নামক ভাঁড়দের দালাল, আত্মীয়, চাটুকারী ইত্যাদি লজ্জাজনক পরিচয় দেওয়ার চেয়ে একজন অপরিচিত মানবতাবাদী মানুষের শুভাকাঙ্খী পরিচয়ে গৌরবান্বিত বোধ করুন অথবা একজন সৎ কৃষক, সৎ দিনমজুরের পরিচয় দিয়ে গৌরবান্বিত বোধ করুন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ দুপুর ১২:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×