somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাঃ সাইফুল
ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

সিজারিয়ান অপারেশন কে না বলুন,,,,

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দু:খিত ছোট্ট একটি মর্মান্তিক ঘটনা দিয়ে শুরু করলাম,,,

গাজিপুরের কাপাসিয়ায় আমরাইদ আইডিয়াল হাসপাতালে সিজারিয়ান অপারেশন চলাকালিন সময় সামসুন্নাহার নামের এক রোগি ব্যথায় পালাতে চেয়েছিলেন। পরে ডাক্তার সাহেব আর তার সহযোগিরা মিলে চেপে ধরে শুইয়ে দিলেন তাকে , অপারেশন চলাকালিন সময় উঠবি কেন, শুয়ে থাক । রোগির স্বামী সিরাজুল ইসলাম বাহির থেকে দাঁড়িয়ে দেখছিলেন সেই হৃদয়বিদারক দৃশ্য। অবশ্যই ডাক্তার সাহেব সামসুন্নাহারের পেট কেটে কন্যা সন্তান বের করলেও, সামসুন্নাহারকে যে শুইয়ে দিলেন আর উঠাতে পারেন নাই। কিভাবে উঠাবেন ! ডাক্তার বলে কথা ঈশ্বরের পরেই যার ক্ষমতা, তিনি যাকে একবার শুইয়ে দিলেন, রোগি কি আর উঠতে পারে ?
সামসুন্নাহার ১০ দিন আইসিউতে থাকার পর ১ সেপ্টম্বর ঢাকা মেডিকেলে মারা যান।

আমি বলব না, সব চিকিৎসক খারাপ, অনেক অনেক চিকিৎসক ফেরেশতার সমতুল্য। উনাদের কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ যেই যাই বলুন।
কিন্তু সিজার অপারেশন নিয়ে বিশাল এক ব্যবসা দেশজুড়ে। হাসপাতাল মালিকরা কিছু ডাক্তারদের ব্যবহার করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পেটে বাচ্ছা মানেই সিজার করতে হবে। বাচ্চার অবস্থা ভাল নয়, সিজার করে বের করতে হবে। এটা হল কিছু ডাক্তারদের কমন কথা। বাচ্চার অবস্থা যদি ভাল না হয়, রোগি যে মাসে মাসে আপনার কাছে চেকআপ করালো, আপনাকে টাকা দিল, আলটাসনোগ্রাফি করল, তখন আপনি কি করলেন? এখন বললেন সিজার ছাড়া উপায় নাই। অবশ্যই ডাক্তার সাহেবদের কে দোষ দিয়ে লাভ নাই। সিজার না করালে হাসপাতাল কিভাবে চলবে? জাকজমক ডিজাইন করে হাসপাতাল করছে! এইগুলোর খরচ কে দিবে ! তারপর কোটি টাকা লাভ করতে হবে। লাখ হলে চলবে না। তাই বেশি বেশি পরীক্ষা, বেশি বেশি অপারেশন, বেশি বেশি রোগি ভর্তি করাতে হবে যেভাবেই হোক। আর এই জন্য রোগিকে ঘর-বাড়ি, জমি জমা, হাড়ি পাতিল সব বিক্রি করে এনে হাসপাতাল কে দিতে হবে।
না হয় মৃত্যু সংবাদ পাবে, মাগার লাশ পাবে না ! এইগুলো কতটা সত্য আশাকরি ভুক্তভোগিরা জানেন।

আমি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ফ্যাকটিসের আগে আমার গ্রামের বাড়ি লাকসামের এক হাসপাতালে সপ্তাহে ১ দিন চেম্বার ফ্যাকটিস করতে ছেয়েছিলাম। ওনারা খুব খুশি যে সিআরপি থেকে পাশ করা একজন ফিজিওথেরাপিস্ট ওনাদের হাসপাতালে বসবে। কিন্তু শর্ত একটা পরীক্ষা নীরিক্ষা দিতে হবে বেশি একটা। স্বয়ং হাসপাতালের এমডি সাহেব এবং হাসপাতালের একজন শুভাকাঙ্ক্ষী মহিলা ডাক্তার ( কিঞ্চিৎ শেয়ার উনারও থাকতে পারে) আমাকেই এই কথাই বললেন।! সাথে রোগি ভর্তির ব্যাপার টা। অর্থাৎ ভর্তি না লাগলেও মাঝে মাঝে ভর্তি করাতে হবে ! আমার আর বসা হল না ওই স্বনামধন্য হাসপাতালে।

একবার ভাবুন কি চলছে চিকিৎসার অন্তরালে। এই দেশের মানুষ কোথায় যাবে। অবশ্যই যাদের টাকা আছে, তারা সিংগাপুর, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ব্যাংকক যান সামান্য জ্বর হলেই। কিছুদিন আগে আমার এক ডা আপু আমাকে বলতেছে সাইফুল আমার ভাই আর ভাবি তো অস্ট্রেলিয়া গেছে তাদের টুইন বেবি হবে, এই দেশে নিরাপদ বোধ করতেছে না, তাদের জন্য দোয়া করিও। ডাক্তারের ভাই ভাবি যদি এই দেশে ডেলিভারি অনিরাপধ বোধ করে। সাধারন মানুষ কোথায় যাবে চিকিৎসার জন্য। অবশ্যই বিদেশে সিজারিয়ান অপারেশন হয় না বলেই চলে।
সিজারিয়ান অপারেশনের জন্য বাংলাদেশ হল স্বর্গ।
এই স্বর্গ আমাদের কিছু অসদুপায়ী ডাক্তার আর হাসপাতালের মালিকরা বানিয়েছে।

এই চক্র থেকে বের আসতে হলে সৎ ডাক্তার আর সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। না হয় এই চক্র পুরো হেলথ কে দূষিত করে ফেলবে। যদিও হাসপাতাল মালিকরা এটা থেকে বের হতে দেবে না।
তবে সবার আগে সচেতন হতে হবে আমাদের মেয়েদের কে। তারাই ডাক্তারদের মুখের উপর বলবে, সিজার নয়, নরমাল ডেলিভারি চাই যেকোনভাবে।
আর এর জন্য প্রয়োজন দৃঢ় মনোবল এবং গর্ভবতী অবস্থায় নিজের এবং গর্ভের বাচ্চার সঠিক যত্ন আত্নী, মাসে মাসে সঠিক চেকআপ। তাহলেই সিজারিয়ান অপারেশেন ৮০% কমে যাবে। ইনশাল্লাহ।

ধন্যবাদ,,,,,
ডা সাইফুল - ফিজিওথেরাপিস্ট
বি এসসি ইন ফিজিওথেরাপি ( ঢাবি - সিআরপি)
প্রতিষ্টাতা ও কো-অর্ডিনেটর
ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা, ঢাকা ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×