somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাঃ সাইফুল
ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

গরীব মারা স্বাস্থ্যখাত

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে বাসে মহাখালী থেকে উত্তরা আসতে ছিলাম। পাশের সিটে আমার বাবার বয়সি (৬০) এক চাচা বসে আছে। চাচা দেখি আস্তে আস্তে কাঁদতেছে। আমি চাচার কাঁধে হাত রেখে বললাম, চাচা কি সমস্যা। চাচা কিছু বলল না। অনেকক্ষন পর আস্তে আস্তে জানতে পারলাম, রংপুর থেকে ঢাকা আসছে চিকিৎসার জন্য বক্ষব্যাধি হাসপাতালে। দুদিন যাবত ঘুরে ডাক্তার দেখাতে পারলেও, এক্সরে করাতে পারে নাই এখনও। ঢাকায় থাকার জায়গা নেই তাই গাজিপুর যাচ্ছে এলাকার পরিচিত কারও কাছে রাত থাকতে। চাচা আমার হাত ধরে বলল, বাবা মন চায় ঘরের মধ্যে মরে যাই, তবুও হাসপাতাল আসতে ভাল লাগে না। চিকিৎসা নিতে এত কষ্ট! চাচা ফুসফুসের সমস্যায় ভুগতেছিল অনেকদিন। চাচার তখনও বুক আর পিট ব্যথা করছিল। আর একটু একটু কাঁদতে ছিল। আমারও ভিতরটা কাঁদতে লাগল। আমি বললাম চাচা আপনি আমার সাথে চলেন, যা করা লাগে করব। চাচা রাজি হয় নাই। পাশের এক ভদ্রলোকও চেষ্টা করছিল। তখন প্রায় সন্ধ্যা। আমি রাজলক্ষ্মী নেমে পড়লাম। বুকে একটা ব্যথা আমার শুরু হয়ে গেল। আমারও রাতটা খারাপ গেল,,,,,, মনে মনে অনেক প্রশ্ন আসল।
সরকারি হাসপাতালে এত হয়রানি হলে গরীব আর মধ্যবিত্ত মানুষ যাবে কোথায়।
আসলে কারা দায়ী এই অদ্ভুত স্বাস্থ্যসেবার পিছনে। তবে কি পুরনো বাজে সিস্টেম, ঈর্ষা, দুর্নীতি, আর এক চোখানীতিই আমাদের কে ডুবালো । স্বাস্থ্যখাতের উন্নতি নিয়ে এখনই আমাদের সোচ্ছার হওয়া উচিত, সবার জন্য বেষম্যমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কিছু বিষয়ে কাজ করতে হবে। যেমন :

১. আমাদের দেশে হেলথে সিস্টেম হল, নিজের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হয় আপনাকে । এইক্ষেত্রেই সবচেয়ে বড় বেষম্য হয় ! যার পকেটে টাকা আছে তার চিকিৎসা আছে। যার পকেটে টাকা নাই, তার চিকিৎসা নাই। ধরুন, একজন রিকশা চালকের হার্ট অ্যার্টাক হল, ডাক্তার দেখে বলল আপনার বাইপাস করাতে হবে, দুই লাখ টাকা লাগবে। এখন বলুন তার কি আদো চিকিৎসা হবে? হলে কিভাবে? এখন আপনি বলেন! শ্রমিক কি মানুষ না ! তার চিকিৎসা কি দরকার নেই? সরকার তাদের জন্য কি ব্যবস্থা রাখছে। সরকার রাখছে তাদের জন্য অকালমৃত্যু আর পরিবারের জন্য হতাশা। গরীবের বড় কোন অসুখ হলে চিকিৎসার জন্য ঘর বাড়ি বিক্রি করে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকে না।

অথচ সরকার চাইলে এই সমস্যা দূর করতে পারে! শুধু দরকার ইচ্ছা। সরকারি বেসরকারি - চাকুরিজীবি এবং সাধারন মানুষ সবার কাছ থেকে মোবাইল ফোনের লোডের সাথে মাসে ১০০ টাকা করে কেটে নিলেই হয়। ১৫ কোটি মানুষ থেকে ১৫ শ কোটি টাকা আসবে মাসে। বছরে ১৮ হাজার কোটি টাকা। যা আমাদের মোট হেলথ বাজেটের দেড়্গুন। ২০১৫-১৬ সেশনে সরকারের মোট হেলথ বাজেট হল ১২ হাজার কোটি টাকা ( ১২৬৯৫)। সবমিলে ৩০ হাজার কোটি টাকা হয়। কোন দুনীর্তি না হলে, এই টাকা দিয়ে দেশের সব মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া সুন্দরভাবে সম্ভব । শুধু দরকার সঠিক পরিকল্পনা। ইনশাল্লাহ।

২। হেলথে আরেকটা বাজে ব্যাপার হল, প্রফেশনালদের নিজেদের মধ্যে অর্ন্তকোন্দল, ঈর্ষা আর নিজেদের কে বেশি বড় ভাবা।
যেমন : ফিজিওথেরাপির মত অত্যাধুনিক এই চিকিৎসা ব্যবস্থাকে শুধু ঈর্ষার বশিভূত হয়ে হেয় করা রাখা হয়েছে। অথচ এই চিকিৎসাকে যথাযথ মর্যাদা দিয়ে উন্নত করা হলে অর্থোপেডিক, নিউরো, আর্থাইটিস এই সব ক্ষেত্রে মানুষের জন্য যুগান্তরকারি সেবা নিশ্চিত করা সম্ভব হত। পৃথিবীর অনেক উন্নত দেশেই অর্থোপেডিক, নিউরোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন এবং ফিজিওথেরাপিস্ট যোথ ভাবে কাজ করে আসছে। ওখানে কেউ নিজেকে বড় বলে আখ্যায়িত করছে না। শুধু আমরা ডাক্তার, তারা ডাক্তার না! এইসব ফালতু কথা কেউ বলতেছে না।

সরকার চাইলেই দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধান করে দিতে পারে। যাদের হাতে সমাধান তারাই পক্ষপাতিত্ব করে বসে আছে। মানুষ কিভাবে সঠিক সেবা পাবে। মানুষ তো সঠিকভাবে ফিজিওথেরাপি কি এটাই জানে না। ব্যথার ওষধ আর উলটা পালটা ফিজিওথেরাপি নিয়ে অস্থির জীবনযাপন করছে।
এছাড়া অকুপেশনাল থেরাপি এবং স্পীচ থেরাপি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। সবাইকে সঠিকভাবে মর্যাদা দিতে হবে। তাহলে সুচিকিৎসা নিশ্চিত হবে। ইনশাল্লাহ।

৩। আমাদের দেশে অনেক ভাল ভাল চিকিৎসক আছেন, যারা অনবরত মানুষের জন্য কাজ করে আসছেন। অথচ ওই সব মহত মানুষদের নিয়ে প্রচার মাধ্যমে ভাল কোন রির্পোট হয় না বা তারা ভাল কাজের জন্য কখনও খুব একটা পুরস্কতও করা হয় না। তারা আড়ালেই থেকে যায়। তাই নতুনরাও ভাল কাজের জন্য উৎসাহ পায় না। অথচ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, লেখক বুদ্ধিজীবী,এইরকম আরও অনেককেই বছর ধরে প্রচার মাধ্যম জুড়ে থাকে। আর ডাক্তার নিয়ে শুধু সমালোচনায় মেতে থাকে। এটা খুব জঘন্য।



ধন্যবাদ
ডা সাইফুল, পিটি
বিএসসি ইন ফিজিওথেরাপি ( ঢাবি-সিআরপি)
প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর
ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×