পুঁজিপতি রাক্ষসেরা, হুঁশিয়ার সাবধান !
০২ রা মে, ২০১৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সহস্র শ্রমিকের লাশের পাহাড় চাপা পড়ে আছে কংক্রিটের কবরের নীচে । জীবনের ঝুঁকি নিয়ে নিরলস প্রচেষ্টায় আহত অথবা নিহতদেরকে উদ্ধার করে চলেছে নাম না জানা কতশত মানুষ । ইতিহাসের জঘন্যতম পৈশাচিকতা এবং মনুষ্যত্বের যুগপৎ দৃষ্টান্ত অবলোকন করছি আমরা । সেইসাথে দেখছি বিবেকহীন রাজনীতিবিদদের বেসামাল আচরন । পুঁজিপতিরা বরাবরের মতনই অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন । একদিকে স্বেদাক্ত শ্রমিকের থেতলে যাওয়া রক্তাক্ত লাশের পচন-ধরা গন্ধ, অন্যদিকে সম্পদের পাহাড়-বাঁচানোর কুটকৌশল চলছে পুঁজিপতিদের বৈঠকে । শাহিনার করুণ আর্তি তাদের কানে পৌঁছায় না ।
এদেশে শ্রমিকের ঘাম সস্তা, শ্রমিকের রক্ত তার চেয়েও সস্তা । পুঁজির পাহাড়তলে চাপা পড়ে আছে তাদের ঘাম আর রক্তের মিশ্র রসায়ন । অন্যদিকে মুনাফার যোগ-বিয়োগে ব্যস্ত পুঁজিপতি রাক্ষসেরা । যাদের ঘাম বিক্রী করে পুঁজিপতিরা বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের প্রতি কোন অবিচার বিধাতা সইলেও, মানবিকবোধসম্পন্ন কোন মানুষ সইবে না । পুঁজিপতি রাক্ষসেরা, হুঁশিয়ার সাবধান !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন