আজকে ২০-১২-২০১২ অর্থাৎ ২০ ১২ ২০১২ অর্থাৎ ২০১২ ২০১২ । কয়েকদিন আগে ১২-১২-১২ পালন করলাম আমরা । অনেকে অনেক আয়োজন করেছিলো । বিয়ে, বনভোজন, ভ্রমণ, ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করল বিশ্ববাসী । অনেকে LOVE PROPOSAL ও করেছে ।
যাইহোক না কেন, এর কয়েকদিন পরেই বিজয় দিবস পালন করলাম আমরা । অনেকে রাত এ আবার অনেকে প্রভাতে বিভিন্ন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে , র্যা লী , আলোচোনা , সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করে । ফেসবুক ইউজাররা অনেকে তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে বাংলাদেশের পতাকা বা মানচিত্রের ছবি দেয় ।অনেকে এই ডিসেম্বর মাস পুরোটাই ফেসবুক প্রোফাইল পিকচারে বাংলাদেশের পতাকা বা মানচিত্রের ছবি রাখবে । যাদের মধ্যে অধিকাংশই ১৬ তারিখ রাতে হিন্দি অথবা ইংলিশ ছবি দেখে সময় পার করেছি । অনেক মেয়ে স্টার জলসা বা স্টার প্লাস এ সিরিয়াল দেখে সময় পার করেছে । মাত্র কয়েক ঘন্টার জন্য দেশপ্রেম দেখানোর কোন মানে আছে বলে আমার মনে হয় না । আর এই সব আচার অনুষ্ঠানের মাধ্যমেই দেশপ্রেম প্রকাশ পাইনা ।
এই কয়েকদিনে আমরা অনেক হরতাল দেখলাম । বিজয়ের মাসে আমাদের জাতিকে আমরা হরতাল উপহার দিয়েছি । যে মাসে আমরা বিজয় লাভ করেছি সে মাসে বাসা থেকে মা ফোন করে বলে সাবধানে থাকিস বাবা; দেশের অবস্থা খুব ভালোনা । ১৯৭১ সালেও বুঝি আমাদের দাদা বা দাদীরাও তাদের সন্তানদের এই একই কথা বলতেন ।
হরতালে কারা উপকৃত হয়???
আমার মনে হয় যে কেউই না ।
যারা হরতাল করে তারা পুলিশের ভয়ে, পুলিশরা পিকেটারদের ভয়ে আর আমরা আম-জনতা উভয়ের ভয়েই থাকি । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা ছাত্ররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা । আমাদেরকে সেশন জট এ পড়তে হয় ।
আর আজকের দিনে হরতাল দিলেও হরতালকারীদের দাবী মানা হয়না ।যে হরতালের দাবী মানা হয়না, যে হরতালে কেউ উপকৃত হয়না, যে হরতালের কারনে অনেক মায়ের বুক খালি হয় সেই হরতাল দেওয়ার কোন মানে হয় না ।
এই বিজয়ের মাসের এতোগুলো দিনে হরতাল আমাদের জাতির জন্য অপমানজনক । স্বাধীনতার ৪০-৪২ বছর পর বিজয়ের মাসের এই অবস্থা দেখে মীর মশাররফ হোসেনের উক্তিটি মনে পরে যে ‘ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ’
আমাদের জাতির জন্য আরও অপমানজনক ব্যাপার হচ্ছে আমরা যখন ২১শে ফেব্রুয়ারী কি হয়েছিলো তা বলতে পারি না ; ১৬ই ডিসেম্বর আর ২৬শে মার্চ কি তা যখন বলতে পারি না ।
এটা আরো অপমানের যখন ফেসবুক প্রোফাইল পিকচারে বাংলাদেশের পতাকা বা মানচিত্রের ছবি আপলোড দিয়ে হিন্দি অথবা ইংলিশ ছবি দেখি অথবা ফেসবুকে চ্যাট করার সময়, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড মোবাইলে কথা বলার সময় হিন্দি ভাষায় কথা বলে আলাদা ১টা পাট নিয়ে থাকি ।
আর অনেক মেয়েই বাংলাদেশ ক্রিকেট দলের খেলা না দেখে স্টার জলসা বা স্টার প্লাস এ হিন্দি সিরিয়াল দেখে ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে হাতে ১ গুচ্ছ ফুল নিয়ে লোক দেখানো দেশপ্রেম প্রকাশের জন্য যখন ঝুটে যায় স্মৃতি সৌধে তখন জাতির জন্য এটা অনেক সম্মানের বলে আমার মনে হয় !!!!!!!!!!!!
কয়েকদিন থেকে ১ টা ব্যাপার লক্ষ্য করলাম যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত অনেক ছেলে কথায় কথায় সদ্য বের হওয়া ভারতের বাংলা ছবি ‘পাগলু-2’ এর মডার্ণ বাংলাদেশি মেয়েদের অন্তরের প্রিয় নায়ক ‘দেব’ এর ডায়ালগ ( ‘ ঝিংকু ’ ) কপি পেস্ট করছে । সম্ভবত এখনকার ছেলেরা দেব পাগল মেয়েদের শুভ দৃষ্টি আকর্ষণের জন্য নিরন্তর এই চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
এর আগেও এমন অনেক ডায়ালগ শুনেছি ।
বাংলাদেশের ফ্যাশান ডিজাইনাররাও দেব আর কোয়েল এর অনেক বড় ভক্ত । এখন কোন শার্ট বা গেঞ্জি কিনতে গেলে দোকানদার বলে যে ভাইয়া এটা পাগলু শার্ট বা পাগলু গেঞ্জি / আওয়ারা শার্ট বা আওয়ারা গেঞ্জি । বিভিন্ন টি-শার্ট এ দেব-কোয়েলের ছবি দেখা যায় কিন্তু বাংলাদেশের কারো ছবিযুক্ত টি-শার্ট আমার দৃষ্টি গোচর হয় নি ।
ফ্যাশান ডিজাইনাররা বাংলাদেশের বিভিন্ন দর্শণীয় স্থানের ছবি, ক্রিকেটারদের ছবি, কবি-সাহিত্যিকদের ছবি দিয়েও তো এমন টি-শার্ট বানাতে পারে । যদিও কিছু কিছু ব্র্যান্ড এর টি-শার্টে এইগুলো দেখা যাই কিন্তু এর পরিমাণ অনেক কম ।
যেখানে ভারত আমাদের কোনো চ্যানেল প্রচার করে না, সেখানে আমরা কেন ভারতীয় সংস্কৃতি অনুসরণ করবো ???
সবাই দেশীয় সংস্কৃতি অনুসরণ করি , দেশকে ভালবাসি………
আজকের দিনটিও অনেকে পালন করবে । আজকেও অনেক গোলাপ বিক্রি হবে । অনেকে বিয়ে করবে । সবদিনই আমরা আনন্দ করতে চাই ।
(আমি নতুন ব্লগার । ব্লগ পড়ি , কিন্তু কখনো লেখা হয়না । সমসাময়িক ঘটনা নিয়ে কিছু লেখার চেষ্টা করেছি…
এটা আমার প্রথম লেখা ব্লগ । কোনো ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দিবেন ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

