3G লাইসেন্স পাবার পর সেটার পরে পয়েন্ট দিয়ে সংখ্যার মান বাড়ানোর জন্যে একেকটা কোম্পানীর হিড়িক পড়ে যায়। কেউ 3G, কেউবা 3.5G আবার কেউ 3.9G (ভাবখানা এমন যে আর একটুর জন্যে 4G দিতে পারে নাই)।
3G মানে হল হল UMTS যার সর্বোচ্চ গতি 3.2mbps।
3.5G হল HSDPA/HSUPA যার সর্বোচ্চ গতি 14mbps।
আর 3.75G হল HSPA+, এর সর্বোচ্চ গতি 21mbps।
এখন প্যাকেজ দেখার পর হা হয়ে গেলাম, কোন কোম্পানীই 1mbps এর উপর স্পিড দিচ্ছে না। তার উপর ইন্টারনেটের দাম কমবে ভাবছিলাম, এখন দেখি সেটা তুলনামূলক হারে আরো বেড়েছে।
তবে কি দ্রুতগতির সাশ্রয়ী ইন্টারনেট মূলা ঝোলানো কারবার!!!!
অপারেটরদের কাছে প্রশ্ন, যে স্পিড আপনারা অফার করছেন তাতে তো 3G ই যথেষ্ট ছিল তবে এই "থ্রি" এর পর এত এত পয়েন্ট যোগ করে কি করলেন আপনারা?
জাতি জানতে চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


