আমি তোকে ভালবাসি, ভালবাসি বলি
মাঝে মাঝে পাগলামিতে মেতে ঊঠি
হুরমুরিয়ে রাগ-অভিমান ভেঙ্গে
তোর কাছে ছুটে যাই ...
তুই কি মনে করিস? এটা তোর কারনেই হচ্ছে?
না কি মনে করিস এতে তোর কৃতিত্ব আছে?
প্রতিনিয়ত তোকে ভাবি ...
আমার ভাবনার রাজ্যে তুই শুধু তুই
একমাত্র তুই বিচরণ করিস...
ভালবাসার আবেশে আমি বারে বারে মুগ্ধ হয় ...
বাঁধ ভাঙ্গা কষ্টের স্রোতে ভেসে চলি...
অভিমানে ভেঙ্গে ভেঙ্গে পড়ি ...
তুই কি মনে করিস? এখানেও তোর কৃতিত্ব আছে?
গুটিসুটি হয়ে আমি তোর বুকে মাথা রাখতে চাই
ছায়ার মত প্রতিটা রাতে তোর সাথে খুনসুটিতে মেতে উঠতে চাই
ভালবাসার উম্মাদনায় ভেসে চলতে চাই...
রিমঝিম বৃষ্টিতে তোর সাথে ভিজতে চাই ...
তোর চোখে ডুব দিতে চাই...
তোকে আমার একান্ত আপন করে পেতে চাই ...
অধিকার খাটিয়ে দখল করে নিতে চাই... !
তুই কি মনে করিস এতে তোর কৃতিত্ব আছে ? হু?
আহ্লাদী হয়ে নানা কথায় তোকে রাঙ্গাতে চাই
তোর একলা চায়ের কাপে ভাগ বসাতে চাই
তোর একাকিত্তের প্রতিটি মুহূর্ত নিজের করে নিতে চাই
তুই কি মনে করিস এতে তোর কোন কৃতিত্ব আছে?
যাহ!যাহ!ভাগ! এসব কিছুই আমার কারনে হচ্ছে...
আমি তোকে ভালবাসি বলে আজ এসব কিছু হচ্ছে...
যেদিন থেকে ভালবাসতে ভুলে যাব--
সেদিন বুঝবি- রে তুই-
কোথাও তোর কৃতিত্ব ছিলো না ...
সবটুকু কৃতিত্ব ছিল আমার ভালোবাসার !
আর কিছু বলছি না- বললেই তুই বলবি-
দূরে গিয়ে মর হারামী...!
আমি বলবো - তোর কাছে গিয়ে মরবো !
তুই কি মনে করিস এতেও তোর কৃতিত্ব আছে?
না রে !বুদ্ধু!না! আমি তোকে -আমাকে নিয়ে
একটা স্ট্যাটাস/ নোট লিখার সুযোগ করে দিবো! বুঝলি?
আর সব কিছুতেই যে আমার ভালবাসার কৃতিত্ব আছে
তাই প্রমান করে দিব......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

