ডাক্তারদের না কি মৃত্যু দেখতে দেখতে এক সময় গা সওয়া হয়ে যায়...
মানে তখন আর অতটা কষ্ট হয় না তাদের!অদ্ভুদ ব্যাপার!
আমরাও কি ডাক্তার হয়ে যাচ্ছি না কি?
প্রতিদিন নানা রকম আন্দোলনের নামে যে মৃত্যুযজ্ঞ আর সহিংসতার বীভৎস চিত্র
রোজ রোজ আমাদের সামনে আসছে তা দেখে আমাদেরও যেন গা সওয়া হয়ে যাচ্ছে!
অবস্থার কোন পরিবর্তন নেই! সবাই শুধু একটু- আধটু উহ্!আহ্!
এরপর আর কিছু নেই! যে অমানুষগুলা না কি জানোয়ারগুলা দিনকে দিন
এত হিংস্র হয়ে উঠছে এদের পরিবর্তনের আশা করি কি করে?
তাই বুঝি আমরাও ডাক্তার হয়ে যাচ্ছি তাদের কারনে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

