>অ্যাই কি করিস?
> অই কাজে যাচ্ছি একটু গাড়ীতে বসে আছি!
>আমি থাকি তোর সাথে?
>হু! থাক!
>কতক্ষন লাগবে?
>এইতো দুই ঘন্টা!
>খেয়েছিস তুই?
>না রে! খাইনি! ওকে দাঁড়া! সামনে একটা দোকান দেখে কিছু খেয়ে নেই!
>হু! খেয়ে নে!
> অই, দোকানে দাঁড়ালাম ! ওয়েট, খাবার আনি!
>ওকে! কি আনছিস?
>খিচুরি/ ডিম/ মাংস! আয় তোকে খাওয়াই দেই?
>উহু! আমি খাবো না! এখন খেলে বমি করে দেবো?
>কেন রে?বমি কেন?
>একটু আগে খেয়েছি!
>ওকে! আমি খাই! আচ্ছা , নে একটু খা?
>না রে! বমি করে দিলাম কিন্তু! ওয়াক! ওয়াক! হাহহা! দেখ তোর গায়ে বমি করে দিয়েছি!
>দূর! শালা হারামী! আমার খাওয়াটাই নষ্ট করে দিলি!
>অ্যাই ! কি বলিস? আমি তো দুষ্টামি করলাম! প্লিজ জান, খেয়ে নে!
>অই আর খেতে পারুম না! থাম, চা আনি!
>মাফ করে দে প্লিজ!
>দূর বোকা! আমার খাওয়ার শেষের দিকে বলছিস! সমস্যা নাই! চা আনালাম!
>আমি খাবো! দুটো পাইপ নিয়ে আয়! এক কাপে দুই পাইপ দিয়ে দুজনে এক সাথে চুমুক দেবো কেমন?
>বাহ্! দারুন বলছিস তো সুইটি! ওকে আমি পাইপ আনি!
>না থাক রে! এটাও তো আমার কপালে নেই! তুই তোর বৌয়ের সাথে ওভাবে খাস! আমার তো পোড়াকপাল! এভাবে কখনো তোর সাথে খাওয়া হবে না রে!
>এভাবে বলিস না ...বানু! কষ্ট হয়! খুব কষ্ট হয়! ইচ্ছে হয় তোকে ছুঁয়ে দেই!
>দে না! আমি কি তোকে মানা করেছি? কিন্তু আমি তো পারবো না!
>লাভ ইউ সুইটি! এভাবে বলিস না প্লিজ! বুকের ভেতরটা কেমন করে!
>লাভ ইউ বললি কেন? আমাকে কাঁদালি কেন?
>আয়, কাছে আয়, বুকে এসে চুপ করে থাক! দেখ আমি তোর চোখের পানি আলতো করে শুষে নিচ্ছি আমার ঠোঁট দিয়ে!
কাঁদিস নাবাচ্চাদের মত!
>তাহলে কি করবো বল?
>চুপ করে থাক সোনা! ভালবাসি!ভালবাসি!
>আর বলিস না এভাবে! হু! ভালবাসি! ইচ্ছে করছে...।।
>বল--কি ইচ্ছে করছে?
>থাক- এই না বলা কথাটা ---এভাবেই থাক। ভালবাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


