পাপের বা অন্যায়ের শাস্তি দুনিয়াতেই হয়! (সো সাধু সাবধান)
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যেকটা পাপের এবং অন্যায়ের কিছুটা কম/বেশি শাস্তি এই দুনিয়াতেই মানুষ পায়! অনেকে বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু আমি করি... এবং দেখেছি অনেক! আবার বিশেষ করে বাবা/ মা’কে দেয়া কষ্টের শাস্তি যে কতটা ভোগায় তা দেখছি! আমার খুব কাছের একজন জীবিত থাকা অবস্থায় তার মা’কে এত কষ্ট দিয়েছে যে - মৃত্যুর আগে সেই মা শুধু বলেছিল- আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে! মা - বাবা ছেলে/মেয়েকে অভিশাপ দেয় না কিন্তু তাদের একটু উফ্ এই শব্দটাই যথেষ্ট শাস্তির জন্য! আজ সেই ছেলেকে দেখছি তিলে তিলে কি পরিমান কষ্ট সে ভোগ করছে- শারীরিক ও মানসিক ভাবে! তার দুরবস্থা দেখে মায়া হচ্ছে এখন কিন্তু যখন সে জালিম রুপে ছিল- তখন শুধু মনে মনে বলেছিলাম- শাস্তি তুমি এই দুনিয়াতেই পাবে!
>> বাবা-মা’কে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন! ( যদিও আমি নিজেই খারাপ! আমি বখে যাওয়া মেয়ে না কিন্তু আমি কথা না শোনাদের দলে, আমার দ্বারাও আমার মামনি/ বাপি কষ্ট পায় কিন্তু আমি সেই ভুলটাকে বা অন্যায়টাকে বুঝতে পারলে ক্ষমা প্রার্থনা করি তাদের ও আল্লাহ্র কাছে! )
>> যে কোন অন্যায় বা পাপ করার আগে ভাবুন, উপরে একজন কিন্তু সব-ই দেখছে, যিনি প্রতিটি অন্যায়ের / পাপের বিচার করবেন! ( আমার দ্বারাও হয়ত অনেক অন্যায় বা পাপ কাজ হয়ে থাকতে পারে তবে আমি সেটা বুঝতে পারলে তওবা পড়ে আল্লাহ্র কাছে ক্ষমা চাই এবং সেই পথ থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ্র কাছে সাহায্য চাই, এর বাইরেও আমি তুলসি পাতায় ধোওয়া নয়! )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন