>অই শুনছিস রে পাগলাটা, আজকের জ্যোৎস্না আলোর বৃষ্টিতে ….
আমি ছাদে পাশাপাশি তোর আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হাঁটবো না...
ছাদ থেকে লাফ দেবো না... বলবো না সেদিনের মত একথা ----
( পাপ হবে কি...?
একজনের কাছে খুন হতে ইছে হচ্ছে...
এমন ভয়ংকর সুন্দর চাঁদনী রাতে মরে যেতে ইচ্ছে করে রে...
উড়ে যেতে ইচ্ছে করে...
ছাদ থেকে লাফ দিতে ইচ্ছে করে...
যদি বলি- এমন জ্যোৎস্নায় আমার মরে যেতে ইচ্ছে করছে...
পাপ হবে কি...?
যদি বলি তোকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে...
পাপ হবে কি?
( ছাদে আয় পাগলাটা ...... ) ) ) ) উহু না...
রাস্তা ধরে হেঁটে চলবো না... বলবো না আজ শহর জুড়ে নামুক লোডশেডিং ...
আজ ঝম ঝম নূপুরের ছন্দ তুলে তোকে সাথে নিয়ে
তোদের পুকুরের পাড়ে পা ডুবিয়ে বসে থাকবো... জলকেলি করবো...
তুই যেই পঁচা গান গাওয়া শুরু করবি...
ওমনি তোর দেয়া, হাতে পড়া চুড়িতে রিনিকঝিনিক শব্দ তুলে
শুধু এক ধাক্কায় তোকে পুকুরে ফেলে দেবো...
এরপর দৌড়ে পালাবো...খুক খুক...মিউউউউ
(যাদের পুকুর আছে আর যে পুকুরের মাছ পাঠাবে, জাল ফেলার ছবি দিবে বলে মিথ্যে কথা বলেছে তাকে আজ জ্যোৎস্না আলোয় তাদের-ই পুকুরে চুবিয়ে মারবো )
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



