কল্পনা কল্পনা খেলাটাতে হলেও করি... চুক্তিটা হবে এক বালিশ... এক কাঁথা ...
এক থালা... এক গ্লাস আর এক কাপের...
চুক্তি হবে এক বালিশেই এক কাঁথাতেই ঘুমাতে হবে...
এক গ্লাস আর এক থালাতেই খেতে হবে...
এক কাপেই চায়ে চুমুক দিতে হবে...! খুক খুক...
পাশাপাশি দুই ঝগড়ু (তুই বেশি আমি কম) থাকলে
একটু আধটু ঢিসুম ঢিসুম হবেই...
কিন্তু ক্ষুধা লাগলে এক থালায় চুপ করে খেতে গেলেও তো
তোর মনে হবে আহারে একজন না খেয়ে গাল ফুলিয়ে বসে আছে...
অই এক গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গেলেও তো তোর মনে হবে
এখানে আর একজনের ঠোঁটের স্পর্শ আছে...
সন্ধ্যাবেলায় নিজ হাতে চা বানিয়ে নিয়ে রাগ দেখিয়ে ঝুল বারান্দায় গেলেও তো
তোর মনে হবে এই কাপে একজনের হুড়োহুড়ি আছে... কিন্তু
রাতের বেলা এক বালিশে এক কাঁথায় থাকতে গিয়ে তো
আর গাল ফুলিয়ে থাকা যাবে না... কিংবা বলা যাবে না... মুখ দেখবো না তোর... !
এক বালিশে মাথা রাখতে গিয়ে মাথায় মাথায় একটু ঠুকাঠুকি হবে...
কপাল কুঁচকে যাবে... মুখ ঘুরিয়ে নিলেও নিতে পারিস
কিন্তু ঘুমের ঘোরে আবার যখন এপাশ করতে যাবি
তখন কপালে যে কারো গভীর শ্বাস পড়বে তখন কি আর এসব অভিমান থাকবে রে...?
তখন তো মায়ায় ডুবে যাবি... ভালোবাসায় গলে গলে পড়বি...
এক কাঁথা যখন টানাটানিতে পড়বে কতক্ষন পারবি আর টানতে
শেষে তো এই আমাকেই আবার টেনে নিবি...!
শোন রে হাব্লা... তুই তো বলিস মান অভিমান ভালোবাসার-ই একটা অংশ...
আমিও বলি ঝগ্রা-ঝাটি অভিমান সব কিছুর উল্টো পিঠেই
কিন্তু রয়েছে অদ্ভুদ এক টান...
তাই বলি কি আয় কাছাকাছি থাকি...
মিলেমিশে ঝগড়াঝাঁটিতে একে অপরের সাথে লেপ্টে থাকি...
আমাদের সুখের গান... দুঃখের কান্না সব অই
এক বালিশেই এক কাঁথাতেই ...............
এক থালা... গ্লাস আর কাপেই মিশে থাকুক...
ভালোবাসাটা বেঁচে থাকুক... !
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



