প্রথম আলো-তে দেখলাম
ট্যাক্সিক্যাবের নতুন ভাড়ার প্রস্তাব আন্তমন্ত্রণালয় সভায় নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। এখন প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ১০০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের জন্য ৩৪ টাকা। প্রতি দুই কিলোমিটারে যাত্রাবিরতির (যানজট, সংকেত ও যাত্রী ওঠানামা) জন্য দিতে হবে সাড়ে আট টাকা। ফোন করে ট্যাক্সিক্যাব পেতে হলে আরও ২০ টাকা বাড়তি দিতে হবে। দুই কিলোমিটারের পর এক কিলোমিটারের এক-চতুর্থাংশ পথের জন্য (দুই কিলোমিটারের পর এক মিটার গেলেও আড়াই শ মিটার ধরা হবে) দিতে হবে সাড়ে আট টাকা।
প্রস্তাবিত ভাড়ায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মতিঝিল শাপলা চত্বরে যেতে সাড়ে সাত শ টাকা লাগবে। বিআরটিএর হিসাবে এই পথের দূরত্ব ১৭ দশমিক ৫ কিলোমিটার। এই দূরত্বে ভাড়া আসে ৬৩৭ টাকা। ১৫ মিনিট যাত্রাবিরতি ধরলে ভাড়া হবে ৭৬৪ টাকা।
নন-এসি ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকার বদলে ২০ টাকা হচ্ছে। প্রতি দুই মিনিট যাত্রাবিরতির জন্য তিন টাকার স্থলে পাঁচ টাকা দিতে হবে। এক-চতুর্থাংশ কিলোমিটারের ভাড়া তিন টাকার বদলে পাঁচ টাকা। নন-এসি ট্যাক্সি ক্যাবে মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিলের ভাড়া হবে প্রায় ৪৫০ টাকা।
=================
যারা বিয়ে করেন নাই, তাদের আর করার দরকার আছে বলে মনে করি না...সরকার তো দিচ্ছেই...কি বলেন??
বাংলাদেশ দল ক্রিকেট খেলতে জিম্বাবুয়ে গেলে সকালের নাস্তা খাইতে নাকি টাকার বান্ডিল নিয়া যাইতো, পেপারে পড়ছিলাম। আমগো অবস্থা ও তাই হইব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


