"এমনও দিনে তারে বলা যায়, আজই ঘন ঘোর বরিষায়"..... শ্রাবনের এই দিনগুলোতে রবীন্দ্রনাথের এই গানের কলিটি বারবার মনে পড়ে যায়। মনে পড়ে যাওয়ার অবশ্য একটা নির্দিষ্ট কারন আছে। আমার সচরাচর গ্রামের বাড়ি খুব একটা যাওয়া হয় না। বর্ষার মৌসুমে তো আরও না। এবার সৌভাগ্যক্রমে যাওয়া হল। বৃষ্টি, জল, কাদায় একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার মত অবস্থা। কিন্তু, সব কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল যখন আমি ঘুমুতে গেলাম টিনের চালের ঘরে। রাতে এল মুষলধারে বৃষ্টি। অসম্ভব এক ভালোলাগার মধ্যে ডুবে গেলাম। মনে পড়ে গেল বাল্যকালের কথা। তখন এই বৃষ্টির সময় টিনের চালের ছমছম শব্দে কাঁথা মুড়ে ঘুমিয়ে পড়তাম। প্রচণ্ড বৃষ্টিতে দেখা যেত কিছু দুরন্ত বালকের পানিতে ঝাপিয়ে পড়ার দৃশ্য কিংবা ফুটবল নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো। আর এসব ভেবে ভেবে আমি গৃহকাতরতায় উদাসীন হয়ে পড়ি। সেইসব দিনগুলি আর ফিরে পাওয়ার উপায় নেই!!!! এই ভেবে কেটে যায় দিন....
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।