হিমালয় চূড়ার মিথ্যাবাদী রাখালেরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একদিন আমাদের উপাসনালয়গুলো চলে যাবে মিথ্যুকসমগ্রদের দখলে। যারা
কখনও দেখেনি পাতাল-তারাও গোণতে থাকবে ভূগর্ভে বালির স্তর। যারা
চূড়া বানান লিখতে গিয়ে লিখেছিল 'চুরা' তারাও দাবী করবে আরোহণ
করেছিল হিমালয়ের শিখরে। আর কিছু মিডিয়াবাজ তস্করেরা তালিয়া
বাজাতে বাজাতে বলবে- আসুন, আসুন আমরা দেখাতে জানি অপুর্ব
ভানুমতির খেল! আমরা রাতারাতি কম্যুনিজমের খোলশ পাল্টে সাজতে
জানি সুশীল বুদ্ধিজীবী। পারি, আরও পারি - ঝুলিয়ে দিতে কবির তকমা।
কেউ কেউ আলো দেখবে বলে দৌড়ে গিয়ে প্রথমেই দাঁড়াবে সেই অসমতল
কাঠের বেষ্টনীতে। যারা বদলে দেবে বলে এর আগে খুলেছিল গৃহপালিত
সারমেয়দের খোয়াড়- তাদের কর্মকাণ্ড দেখে কেউ কেউ বেদনায় পালাতে
চাইবে অন্য কোনো দেশে। মিথ্যুকেরাই বিজয়ী হয় না- এমন পোষ্টার হাতে
একটি পাখিছানা এসে মুছে দেবে এসব বদলকারীদের দুষ্ট অপছায়া।
॥ নিউইয়র্ক / ৩০ মার্চ ২০১৪ ॥
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।