আমি পৃথিবী হয়ে ডাকি তোমায়,
একটু সাড়া দিও,
ও চাঁদ! তুমি বৃষ্টি সেজো,
আমি মাটি হয়ে ভিজবো!
আমি একটি সবুজ পাতা,
তুমি আমার শিরায় হেঁটো,
ও চাঁদ! তুমি পবন হয়ো,
আমি সবুজ সাগর হবো!
আমি খোলা মাটির উঠোন,
শীতল মাদুর পেতে আছি,
ও চাঁদ! তুমি জলদি এসো,
দু'টো পান মুখে ভাই দিও!
আমি পিঁপড়ে রাজার রাণী,
আমায় পথ দেখিয়ে নিও,
ও চাঁদ! তোমায় পালকি দেবো,
খেয়েদেয়ে যেও!
আমি একটি বিংশ বালিকা,
আমার কাজল ফুরিয়ে গেলো!
ও চাঁদ! আমায় কলঙ্ক দাও,
আমি তোমার কালো মাখবো!
আমি তোমায় ভালোবেসে,
তোমার কলঙ্ক নেই শুষে!
ও চাঁদ! তুমি জ্যোৎস্না ঝরাও,
আমি স্নাত হয়ে জ্বর বাঁধাবো!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



