সহালে উইঠ্যা আমি মনে মনে কই,
হারা দিন আমি যেন বালা ঐয়া রই।
আদেশ করবাইন যা ময়-মুরুব্বী জনে,
আমি যেন হেই কাম করি বালা মনে।
বাই-বইন বেহেইরে যেন ভালাবাসি,
এক লগে থাহি যেন বেহে মিল্লামিশি।
বালা পুলাফানের লগে মিইস্যা করি খেলা,
লেহাপড়ার সমু যেন না করি অবহেলা।
সুখী যেন না অই আরেকজুনের দুঃখে,
মিচা কতা কুনু সমু না আয়ে মুখে।
সাবধানে যেন লুভ সামলাইয়া থাহি,
কুনোবায় কেউরে যেন না দেই ফাহি।
কাইজ্যা না করি কুনু সমু কেউর লগে
সহালে উইঠ্যা আমার মনে এই পণ জাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

