somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোয়াট ইজ কলবুস সলীম !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে কলমওয়ালা ! তুমিসহ মুসলমান সম্প্রদায় কি কোরানের ঐ আয়াতটি অবগত কিংবা জানলেও গভীরভাবে ভেবে দেখেছ যেখানে বলা হয়েছে " নূহের পথের অনুসারী ছিল ইবরাহিম। যখন সে তার রবের সামনে হাজির হয় কলবুস সলীম বা বিশুদ্ধচিত্ত নিয়ে।' উল্লেখ কর, সঠিক ও নিষ্কলুষ অন্তকরণ-ই- হচ্ছে কলবুস সলীম। সবরকম বিশ্বাসগত ও নৈতিক ত্রুটিমুক্ত অন্তর। যার মধ্যে কোন প্রকার প্যাঁচ বা জটিলতা নাই। যার অন্তর সবরকম অসৎ প্রবনতা ও অপবিত্র কামনা বাসনার সম্পূর্ণ প্রভাবমুক্ত। যার মধ্যে কারো বিরুদ্বে হিংসা বিদ্বেষ ও অকল্যাণ কামনা বাসনা পাওয়া যায় না এবং যার নিয়তে কোন প্রকার ত্রুটি ও অকৃত্রিমতা নাই।

হে মানবসমাজ ! তোমরা কি জান ভালো থাকা বস্তুটি কি? বল। ভালো থাকা হচ্ছে এমন এক ছন্দময় অস্তিত্ব যা প্রকৃতির আনন্দলোকে লীন। ভালো যদি থাকতে চাও, তবে কলবুস সলীমের চর্চা কর। বেশীবেশী চর্চা কর। তোমার কোন ভায়ের কষ্টজনক পরিস্থিতি আসলে আনন্দিত হইও না। একে অপরের প্রতি নেক দৃষ্টি বজায় রাখ। পরষ্পরের কল্যাণের জন্য অন্ত্র দিয়ে দোয়া কর। হিংসাদ্বেষ- স্বার্থপরতার সঞ্চিত গ্লানিকে কল্যাণ কামনার ফল্গুধারা দিয়ে ম্লান করে দাও। বল। মানুষ অন্য কাউকে কিছু দিতে পারেনা বরং নিজেকেই দেয়। মানুষ মানুষকে সেবার মনোভাব নিয়ে দেখলে প্রত্যেকেই আপন আপন পুরস্কৃত হয়। মনুষ্যত্বের বৃহত্তর স্বার্থে তোমরা সকলে বন্ধু হয়ে যাও। আত্মার সাথে আত্মার মিলন ঘটিয়ে দাও। বল। আল্লা ধর্ম দলমত নির্বিশেষ সকলকে কলবুস সলীম বা বিশুদ্ধচিত্ত অর্জনের মাধ্যমে তার নিয়ামত গ্রহনের সুযোগ দিয়েছেন।

হে একবিংশের স্পোকস ম্যান! ইসলাম ও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের কর্ণকুহরে পৌঁছিয়ে দাও যে- আল্লাপাক মূল্যায়ন করবেন মানুয়ের ঐ কাজ যা দুনিয়ায় গোপন রহস্য হয়ে আছে এবং ঐ সব কাজকারবার যার বাহ্যিকরুপ দুনিয়ার সামনে প্রকাশ পেলেও এর পেছনে যে নিয়ত, উদ্দেশ্য ও ইচ্ছা ছিল তা গোপনই রয়ে গেছে। সেদিন এসবই যাচাই বাছাই করা হবে।
সেদিন দাড়ি একমুষ্ঠি ছিল নাকি দুই মুষ্ঠি ছিল, পানজাবি পরতো নাকি তহ্বন লুঙ্গি পরতো, জোরসে আমিন বলতো নাকি কেউ শুনতে যেন না পায় আমিন বলতো অথবা নাভির নীচে হস্ত্ বন্ধন করতো নাকি সিনা সোজা হাত বাঁধতো ব্যাপার গুলো গৌণ হয়ে যাবে। বল। আল্ল শুধুই আশরাফুল মাখলুকাতের অন্তরের গতিবিধি পর্যবেক্ষণ আর মূল্যায়ন করেন।

এ প্রেক্ষিতে ঈশার ঐ শিক্ষাটি এখানে উল্লেখ কর। ঈশা বলেছে - যা কিছূ মুখের মধ্যে যায় তা পেটের মধ্যে ঢুকে এবং শেষে বের হয়ে যায় কিন্ত যা মুখের ভিতর হতে বের হয়ে আসে, তা অন্তর হতে আসে, আর সেগুলোই মানুষকে নাপাক করে। অন্ত্র হতেই খারাপ চিন্তা, খুন, সমস্ত্ রকম ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষ্য ও গালাগালি বের হয়। এ সমস্ত্ কিছুই মানুষকে নাপাক করে। কিন্ত হাত না ধুয়ে খেলে মানুষ নাপাক হয় না। বল। তবে ঈশা হাত না ধুয়ে খেতে উৎসাহিত করেনি। কলবুস সলীম বা বিশুদ্ধচিত্ত ব্যাপারটা হাতেনাতে বোধগম্য করার জন্য বলেছিল হাত না ধুয়ে খেলে মানুষ নাপাক হয়না তবে শারীরিক অসুখ হতে পারে।। বল। বিশুদ্ধচিত্ত অর্জণের অগ্রগতি না হলে নামাজ রোজা তথা যাবতীয় আনুষ্ঠানিক ইবাদত জলাঞ্জলি হবে! মানবজীবন ব্যর্থ হবে!

হে শিশুদের সালামকারী ! তোমরা একে অপরে কলবুস সলীমের চর্চার কথা বলতে থাক আর নিজের বিবেক আর অন্তরের উৎকর্ষতার মেহেনত করতে থাক। আল্লা তোমাকে কাউকে ভালো করার যোগ্যতা দেয়নি নিজেই ভালো মানুষে পরিনত হওয়ার চেষ্টায়রত হয়ে যাও। আল্লা সৎ নিয়তধারীদের সাথে আছেন। বল। কি সৌভাগ্য রে - আমরা কিনা সৃষ্টির সেরা প্রাণী। আল্লা আমাকে তো বাদুড় করেও সৃষ্টি করতে পারতো - যে কিনা মুখ দিয়েই খাই এবং মুখ দিয়েই শৌচকর্ম সারে। বল। আল্লা সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার মহাসমুদ্র্র !


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×