তুমি চলে গেছো বলে ভালোবাসার ইতিম হয়ে গেছে,
শুশ্রুষার অভাবে ওরা জীর্ণ আর কঙ্কালসার দেহে কোনোমতে বেঁচে আছে,
বসন্তে আসবে বলে কথা দিয়েছিলে,
ওরা তোমার অপেক্ষায় ছিলো__ এইমাত্র ফোন করে তুমি যখন
জানালে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে আর কিছুদিন চলবে তোমার গবেষণাকর্ম,
তুমি আসতে পারছোনা,
ওরা বুঝে গেলো সে কথা । তারপর থেকে ওদের নাওয়া খাওয়া নেই,
এভাবে আমি একা কতদিন ভালোবাসাগুলো আগলে রাখবো ?
এভাবে কতদিন রাত নেই দিন নেই আমি ওদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাবো ?
এভাবে কতদিন ওদের মিথ্যে আশা দিয়ে বাঁচিয়ে রাখবো আমি ?
তোমার পৃথিবী জোড়া খ্যাতির দরকার নেই,
দরকার নেই তোমার গবেষণাকর্মের, তুমি আসো অনাথ ভালোবাসাদের বাঁচাও,
আগামী বসন্তের আগে না এলে ভালোবাসাদের আমি ইতিমখানায় দেবো।
যদি পারো, ভালোবাসাদের বাঁচায়, পরিচর্যায়, বোধের নিবিড় স্পর্শে...
২৫.০১.২০১৪
[ভালোবাসাদের বাঁচায়, পরিচর্যায়, বোধের নিবিড় স্পর্শে...//
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

