তোমাকে ভালোবাসতে বাসতে আজ বেলা হয়ে গেলো
অফিসের সময গড়িয়ে গেলা
তোমাকে ভালোবাসতে বাসতে ফা্ইলগুলি মুলতবী হলো
অথচ তোমার কাছে আসতে এক শতাব্দী গেছে।
তোমার মন পেতে পোড়াতে হয়েছে কয়েকটন শালকাঠ
চন্দনকাঠে সৎকার করতে হয়েছে কামের শরীর
তোমাকে পেতে নদী আর নক্ষত্রের সাথে আমাকে কত চলছে হয়েছে কালনিরবধি
তোমাকে পাবার জন্য আমি পেরিয়েছি তেপান্তরের মাঠ।
তোমাকে ভালোবাসার জন্য ব্যয় হয়েছে আমার যৌবনের উর্বরসময়সকল
তোমার ভালোবাসা পেতে শিষ্টাচার আর ফুলের চাষ করতে হয়েছে আমাকে
তোমার দুদাগ ভালোবাসার জন্য আমি পায়ে হেঁটে কতবার তোমার কাছে গিয়েছি
তোমার চোখে একটু অনুকূল দৃষ্টির জন্য আমি শ্রাবণের বৃষ্টি হয়েছিলাম।
তোমাকে ভালোবাসতে বাসতে আজ বেলা গড়িয়ে যায়,
অথচ একটি নিমিষের মতোন মনে হয়,
২৫.০১.২০১৪
ভালোবাসার জন্য তোমায় দেবো অথই আসমান //
শাফিক আফতাব //
ভালোবাসার জন্য আমি আজ বড় বেপরোয়া
জবরদখলের জন্য আজ আমি পাতি মাস্তান
প্রেমের জন্য আমি রোপেছি যে রোয়া
তা থেকে আমাকে পেতেই হবে ভালোবাসার ধান।
ভালোবাসার বিনিময়ে যদি আমার সর্বস্ব চাও
ভালোবাসার বিনিময়ে যদি চাও মেধাস্বত্ত্ব
যদি পৈত্রিক সম্পত্তি সমুদয় লিখে চাও
আমি সব দেবে, শুধু ভালোবাসায় করো মত্ত।
ভালোবাসার জন্য আমি শিষ্টাচার শিখেছি
ভালোবাসার জন্য হতে চাই তোমার বাধ্যানুগত ভৃত্য
ভালোবাসার জন্য প্রার্থনার হাত তুলবো নিত্য
শুধু বলো : 'আমি তোমাকে ভালোবাসি'
ভালোবাসার জন্য আমি আজ পাতি মাস্তান
ভালোবাসার জন্য তোমায় দেবো অথই আসমান।
২৫.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

