ফাগুন আসিতেছে, অথচ ভিতরে বসন্তের প্লাবন,
শীতের শেষে ঝরাপাতাদের দীর্ঘশ্বাস, অথচ আমার কাঁপন !
তুমি পাশে নেই, অথচ তুমিময় হৃদযের চারপাশ
আহা ! কেমন দহন আজ আমার প্রকাশ !
শীতের বাতাসে চুপিসারে উঁকি দেয় বসন্তের অনুভব,
শিহরণে, রমণে আসে তোমাকে পাবার উত্তাপিত প্রেম __
পত্রহীন তোমাকে পেতে হৃদয়ে আজ কেমন কলরব,
রাজাধিরাজা আমি আজ, তুমি মম সুন্দরতম মেম।
রক্তে সুবাস ঢেলেছে কে আজ, হৃদয়ে কে ঢেলেছে সুঘ্রাণ ?
কে আজ খুলে দিয়েছে সুন্দরের নিসর্গময় অনুভুতি ?
মনে মনে কে আজ গায়, আদিম স্বরগামের গীতি ?
কে আজ উতলা করে তুলিল, আমার ব্যথাময় পরাণ ?
সুন্দর শাশ্বত কৃষক আমি সুন্দর আমার হুকো কলকি !
সেথায় জ্বেলেছি প্রেমের তামুক, ধূয়ায় নেশা হয় আর কি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

