পুলকের ফুটোতে দাও দুফোটা আনন্দের জল,
আনন্দের জলে মেশাও হৃদয়ফুলের সুবাস,
দাও, দু'দাগ খাঁটি প্রেমের প্রকাশ ;
দেখবে, নদীরা কেমন হয় উৎফুল্ল উতল।
কাম আর কাম থাকবে না, হবে নন্দনবিদ্যার পাঠ,
প্রেম আর কখনোই পাশবিক হবেনা, হবে মনোহর রূপশৈলি,
দেখবে, শিশির ভেজা দুর্বায় ভরে গেছে হৃদয়ের শূন্য মাঠ ;
তোমার সমস্তটা হয়ে গেছে কারুপল্লী।
তোমাক স্পর্শ করে দেখেছি,
দেখেছি, জমাটবাঁধা পুলকগুলো উত্তাপ ছড়ায়,
উত্তাপের সুবাসে আমার আকাশে মেঘ জমে __
কড়াবোদে জলীয় বাস্প হয়, অতঃপর বৃষ্টি ঝরায়।
প্রেম আর কাম এক গেলাসে মিশে আমি ঢকঢক পান করি
রাত্রি মদির হয়, নদীর গতি হয়, হাওয়ায় ওড়ে পানকৌড়ি।
২৭.০১.২০১৪
প্রেম আর কাম এক গেলাসে মিশে আমি ঢকঢক পান করি //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

