ভালোবাসা আসেনি, এসেছিলো স্বার্থের পঙ্খিরাজে একগুচ্ছ বলাকা
প্রেম আসেনি, এসেছিলো কামগন্ধি কামনার উত্তাপ,
তুমি আসোনি, এসছিলো পতিতাপল্লীর বিশাখা __
ভালোবাসা আসেনি, পুন্য আসেনি, এসেছিলো পাশাবিকতা, পাপ।
ভালোবাসায় আর্তের আর্তি থাক, স্বার্থের শর্ত থাকবে কেনো ?
ভালোবাসা স্বতঃস্ফূর্ত প্রকাশে উজাড় করে দেবে সবটুকু
সেখানে সংগোপনে কেন চলবে, স্বার্থের সুচারু মাকু
কামের নান্দনিকতা প্রেম হয়, এক কথা সত্যি জেনো ?
ভালোবাসা, আর প্রেম বলে কিছু নেই, কামেরই কারুময় কারুকাজ
ফজলী আমের মতোন পেকে কামই প্রেম হয়,
আর তাই শাহজাহান নির্মাণ করে তাজ, অবিস্মরণীয় আজ
মূলত সেটা কিন্তু কামেরই অন্য অন্বয়।
মূলত প্রেম বলে পৃথিবীতে কিছু ছিলো না, নেই ;
কামের প্রাকপর্বের যে দহন, প্রেম জন্ময় সেই দহনে পুড়েই।
২৭.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

