আমি তোমার শরীর শুধু ফুঁ দেবো, দেখবে, তোমার সকল ব্যারাম সেরে গেছে
আমি তোমার চোখে শুধু চোখ রাখবো, দেখবে, তোমার চোখ অথই নীল হয়েছে
আমি শুধু তোমার হাতে হাত রাখবো, দেথবে, তোমার দেহে ফুল ফুটেছে
আমি শুধু তোমাকে একটি চুম্বন দেবো, দেখবে, সুধার সুরালোক হয়ে গেছো।
তুমি আমার পাশে কয়েকটি মুহূর্ত শুধু থাকো, শুধু একটি চুমোর অনুমতি দাও
তুমি শুধু আমার চোখে রাখো চোখ, তোমার চুলগুলি শুঁকবার অনুমতি দাও
তুমি শুধু এই নির্জন নিঃসঙ্গ হাত হতে একটি গোলাপ গ্রহণ করো
তাতেই সাতসমুদ্র তের নদী ওপার থেকে তোমাকে একটি কৃত্রিম স্বর্গ এনে দেবো।
আমার স্পর্শে দেখবে তোমার ঘুমন্ত স্তনযুগল কেমন লকলকে আর শানানো হয়ছে
আমার স্পর্শে দেখবে তোমার রক্তে কে যেন সুবাস ঢেলে তোমাকে রঙিন করেছে
আমার স্পর্শে দেখবে তুমি শিশুর মতোন আমার সান্নিধ্য পতে বায়না ধরেছো
আমার স্পর্শে তুমি নতুন করে ফুটে উঠবে শিশিরস্নাত গোলাপের মতোন।
এসো, আমি তোমার কানে কানে শুধু বলবো একটি কথা, দেবো একটু স্পর্শ
তাতেই তুমি চিরজনমের সাথী হতে চাবে, শত গুণ বেড়ে যাবো তব হর্ষ।
২৮.০১.২০১৪
[আমি শুধু একটি ফুঁ দেবো //
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

