তুমি আসলে, মনে হয়, ফুল ফুটছে __
ভেতরে একজন মাথা কুটছে,
তুমি আসলে পুলক আসলো, শোলক শুরু হলো,
লাগামহীন ঘোড়া ছুটছে।
তুমি আসলে, স্বর্গের দূত বলে গেলো, আপ্যায়ন করতে ;
বাঁকাচাদ বহুযুগের থেকে আলোয় ভাসালা ভেলা,
তুমি আসলে অমরার শান্তি এলো মর্ত্যে
অসময়ে আজ শুভ্র জলের বৃষ্টি ঝরলো, নিঝুম নিরালা।
তুমি আসলে কী মন্ত্রবলে কামিজের ভিতরে ফুলে উঠলো লকলকে লতা,
লতায় ডগায় শানানো অনুভব পুলক ঝরাতে থাকলো ;
রক্তে, চেতনায় কে যেন সুরা মিশে দিলো __
আর আবেশীত উত্তাপের এক প্রাঞ্জল আর সাবলীল গীতিকবিতা।
তুমি আসলে মনে হয়, ফুট ফুটছে, গহীনে যাত্রার আয়োজন ;
তুমি এলে ভরপুর অনুভবে ভরে থাকি, কত ফুরফুরে স্নিগ্ধ মনন।
২৮.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

