আমি তার কাছে ঋণী, যে আমাকে ভালোবাসা দিয়েছিলো
ভালোবাাসার উত্তাপে সুপ্তবৃত্তির বিকাশ করেছিলো
আমি তার কাছে ঋণী, যে আমাকে একটি গোলাপ দিয়েছিলো
গোলাপের ঘ্রাণে প্রেমভরা একটি মন দিয়েছিলো।
আমি তার কাছে ঋণী, যে আমাকে চুমো খেয়েছিলো
চুমোর সাথে সাথে দিয়েছিলো একটি চুমোর অনুমতি, সেই চুমোর
স্পর্শে পৃথিবীর গভীর থেকে পুলকের পাখিরা অঙ্কুরিত হয়েছিলো।
আমি তার কাছ ঋণী, যে আমাকে আকাশ দেখা শিখেয়েছে
আমি তার কাছ ঋণী, যার সান্নিধ্যে আমি স্বর্গের অগ্রিম আভাস পেয়েছিলাম
আমি তার কাছে ঋণী, যে আমার হাতে হাত রেখে বললো, এইলগনটুুকু অবিনশ্বর,
আমি তার চোখে চোখ রেখে দেখলাম, পৃথিবীর ভিতর আজব এক মানবীর চোখ।
আমি তার কাছে ঋণী, যে তার সমুদয় সাম্রাজ্য আমার নামে লিখে দিয়েছিলো,
আমি তার কাছ ঋণী, যে আমার তার রাজমহল দেখিয়েছে,
যে আমার রাজভোগ মুখে দিয়ে বলেছিলো, আর কোনো রাজদ্বারে যাতে ভিক্ষা না মাগি।
২৮.০১.২০১৪
আমি তার কাছ ঋণী, যে আমাকে তার রাজমহল দেখিয়েছে //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

