তোমার থেকে একটু দূরে এলে নিঃসঙ্গ হয়ে পড়ি
মনে হয়, জীবনে আমার কেউ ছিলনা, নেই
আমি নিকষ অন্ধকারে তখন দেই হামাগুড়ি__
বিস্তীর্ণ পৃথিবীর ভীড়ে মনে হয় আছি আপন ঘরেই।
অথচ কেমন রাঙিয়ে দিলেছিলে এই জীবন, মন,
অথচ একদিন কেমন উর্বর ছিলো এই মনোভূমি
অথচ একদিন স্বর্গ এনেছিলো আমাকে চুমি
অথচ একদিন ফাগুন বাতার করতো কেমন শনশন !
একদিন আমি তোমাকে পেয়ে কেমন ভরপুর ছিলাম
একদিন আমি তোমাকে পেয়ে ছিলাম বর্ষার নদী,
একদিন আমি তোমাকে পেয়ে হয়েছিলাম অনাদী
একদিন আমি তোমাকে পেয়ে স্বর্গের ভিতরে গেছিলাম।
তোমার থেকে একটু দূরে এলে মনে হয়, তুমি কেউ নও
তোমার প্রেমগুলি যেন কোথায় হয়ে যায় উধাও।
০৬.০২.২০১৪
দূরে গেলে //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

